সরকারি তিতুমীর কলেজে দুই গ্রুপের মারামারি - জনতার আওয়াজ
  • আজ রাত ২:৪২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সরকারি তিতুমীর কলেজে দুই গ্রুপের মারামারি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, ফেব্রুয়ারি ৩, ২০২৫ ৫:৩২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, ফেব্রুয়ারি ৩, ২০২৫ ৫:৩২ অপরাহ্ণ

 

তিতুমীর কলেজ প্রতিনিধি

রাজধানীর সরকারি তিতুমীর কলেজে শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটিকে কেন্দ্র করে বিরোধের জেরে বাকবিতণ্ডার এক পর্যায়ে দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) কলেজের প্রশাসনিক ভবনের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর সোয়া ১টার দিকে তিতুমীর কলেজের মাঠে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় কলেজ শাখা ছাত্রদলের সভাপতি এবং সাধারণ সম্পাদক ক্যাম্পাসে প্রবেশ করেন। তখন প্রত্যাশিত পদ না পাওয়া এবং বঞ্চিতরা তাদের সঙ্গে তর্কে জড়ান। পরে এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে।

এই ঘটনার পরেই ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাহী সংসদের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম কলেজ ছাত্রদলের পাঁচ নেতাকে কারণ দর্শানোর চিঠি দিয়েছেন। এই পাঁচ নেতার মধ্যে রয়েছেন তিতুমীর কলেজ শাখা ছাত্র দলের যুগ্ম-আহবায়ক মিরাজ আল ওয়াসি, আকরাম চৌধুরী, টিপু সুলতান, জলিল আদিক এবং সদস্য আব্দুল হামিদ।

চিঠিতে বলা হয়েছে, সরকারি তিতুমীর কলেজ শাখা ছাত্রদলের দায়িত্বশীল পদে আসীন থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে আপনাদের বিরুদ্ধে কেন সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, এই মর্মে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হলো।

আরও বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই নির্দেশনা দেন। এর আগে, দুপুরে তিতুমীর কলেজ শাখা ছাত্রদলের ৩৯৮ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়। এর আগে গত ২৪ ডিসেম্বর ৩৯ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ