সরকারের আগা থেকে গোড়া পর্যন্ত পচন ধরেছে: মির্জা আব্বাস - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:২৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সরকারের আগা থেকে গোড়া পর্যন্ত পচন ধরেছে: মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মে ২৮, ২০২৫ ৯:০৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মে ২৮, ২০২৫ ৯:০৮ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

এ সরকারের আগা থেকে গোড়া পর্যন্ত পচন ধরেছে মন্তব্য করে সরকারের উদ্দেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, আমরা কথা বললেই কাজ শেষ করার কথা বলেন। আমরা জানি, কোনো কাজ শেষ করতে পারবেন না।

বুধবার (২৮ মে) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক তারুণ্যের সমাবেশে তিনি এসব কথা বলেন। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির তিন অঙ্গ ও সহযোগী সংগঠন—জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও ফরিদপুর বিভাগের সমন্বয়ে “তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা” শীর্ষক এই কর্মসূচির আয়োজন করা হয়।

মির্জা আব্বাস বলেন, অন্তর্বর্তী সরকার দেশের জনগণের আকাঙ্ক্ষিত সরকার। ছিল আস্থার সরকার। এ সরকারের কাছ থেকে আমরা কিছু পাইনি। এ সরকারের মধ্যে বেশির ভাগ এ দেশের নাগরিক নয়। তারা বলেন, সংস্কার করে নির্বাচন দেবে, কিন্তু তারা ৯ মাসেও সংস্কার করতে পারেনি, ৯ বছরেও পারবে না। কঠিন সিদ্ধান্ত নেবে—কী সিদ্ধান্ত নেবে, সেটি তারা জানে।

তিনি বলেন, সেন্টমার্টিন দ্বীপ, করিডোর, সেকেন্ড ওয়ার্ল্ড, স্টারলিংক দিয়ে কী করছেন—আপনারা মনে করছেন বুঝি না? আমরা বুঝি। দেশের মানুষকে বোকা ভাববেন না।

তিনি আরও বলেন, দেশপ্রেমিক মানুষের ভেতরে ভীতির সঞ্চার হয়েছে। আমরা কথা বললেই কাজ শেষ করার কথা বলেন। আমরা জানি, কোনো কাজ শেষ করতে পারবেন না। এ সরকারের মাথা থেকে আগা পর্যন্ত পচন ধরেছে। এ সময় কিছু লোক ইচ্ছাকৃতভাবে চাঁদাবাজি করছে। এদেরকে প্রতিহত করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

জাতীয়তাবাদী যুবদলের সভাপতি মোনায়েম মুন্নার সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান এবং ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের সঞ্চালনায় মহাসমাবেশে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ