সরকারের পতনের কর্মসূচি আবারও আস‌ছে-জয়নাল আবদিন ফারুক - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:৫৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সরকারের পতনের কর্মসূচি আবারও আস‌ছে-জয়নাল আবদিন ফারুক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, ফেব্রুয়ারি ৩, ২০২৪ ২:২৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, ফেব্রুয়ারি ৩, ২০২৪ ৭:২১ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা জয়নাল আবদিন ফারুক বলেছেন, সরকারের পতনের কর্মসূচি আসবে, সবকিছুর হিসেবে নেয়া হবে। লড়াই করে বাংলাদেশের একদলীয় শাসন বিদায় করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আনা হবে।

তি‌নি ব‌লেন, সরকার আজ বিএনপিকে অবহেলা করে কথা বলে। অথচ আপনাদের পায়ের তলার মাটি সরে যাচ্ছে। আমরা সৎ আছি, ন্যায়ের পথে আছি। এজন্য বিদেশের মাটিতে আমার নেত্রীর এক ছটাক জায়গাজমিও নেই। স্বৈরাচাররা ক্ষমতায় থাকতে রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করে। মির্জা ফখরুল, আপনাদের কাছে আমরা ক্ষমা চাই। জনগন আমাদের সাথে থাকলেও কেবল এই রাষ্ট্রযন্ত্রের জন্য কিছু করতে পারছি না।

শনিবার (৩ ফেব্রুয়ারি) প্রেসক্লাবের সামনে স্বাধীনতা অধিকার আন্দোলন কর্তৃক আয়োজিত এক মানবনন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এই সরকার যদি গনতন্ত্রে বিশ্বাস করতো, তাহলে ২০১৪ সালে ১৫৪ জন প্রতিনিধিকে সংসদ সদস্য হিসেবে নির্বাচন করতো না, দিনের ভোট রাতে করতো না। যে নির্বাচন কমিশন ২ হাজার কোটি টাকা দিয়ে ডামি নির্বাচন উপহার দিয়েছে, সে নির্বাচনের সময় নির্বাচন কমিশনার ঘুমিয়ে ছিলেন। একেক সময় একেক কথা বলেছেন।

ফারুক বলেন, একদিকে বলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রনের কথা, অন্যদিক তৈরি করে সিন্ডিকেট। সে সিন্ডিকেটের টাকা দিয়ে কানাডায় বাড়ি বানানো হয়। অথচ বাংলাদেশের মানুষ একটা ডিম কিনে খেতে পারে না, মাংস কিনে খেতে পারে না। অথচ এসবের বিরুদ্ধে যখন আমরা কথা বলি, তখন আগুন সন্ত্রাসের উপাধি দেয়া হয়।

তিনি আরো বলেন, এতো বছরেও সাগর-রুনি হত্যার চার্জশিট তৈরি করতে পারে নি এই সরকার। অথচ তারা আইনের শাসন, স্মার্ট বাংলাদেশের কথা বলেন। অথচ মানুষ এখন নির্ভয়ে ঘরে ঘুমাতে পারে না। যারা আজ মেগাপ্রজেক্টের নামে কোটি কোটি টাকা লুটপাট করে, তাদের পদত্যাগ করা উচিত। এই সরকার জনগণের ভোটের সরকার নয়।

তি‌নি আরও ব‌লেন, সরকার গণমাধ্যমের স্বাধীনতা বিশ্বাস করেনা। যখন গণমাধ্যম সোচ্চার হয় তখন গণমাধ্যম বন্ধ করে দেয় সরকার। যারা গণতান্ত্রিক নির্বাচন সুষ্ঠু নির্বাচন বিশ্বাস করেনা তাদেরকে বিশ্বাস করা যায়না। যে সরকার রাজনৈতিক প্রতিহিংসা পরায়ন সরকার এ সরকারকে বিশ্বাস করা যায়না। সরকার জানে ব্যাংক লুট করতে, দুর্নীতি করতে।

এ সরকার জনগনের ভোটের সরকার নয়। সরকার দিন দিন অবহেলিত হচ্ছে, তাদের পায়ের মাটি সরে যাচ্ছে। কষ্ট হচ্ছে বিএনপি নেতাকর্মীদের।

এসময় বিএন‌পির নির্বাহী ক‌মি‌টির সদস‌্য আবু না‌সের মোঃ রহমদুল্লাহ সহ আ‌য়োজক সংগঠ‌নের নেতা কর্মীরা উপস্থিত ছি‌লেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ