সরকারের পতন ছাড়া বিএনপি থামবে না: আব্দুস সালাম - জনতার আওয়াজ
  • আজ সকাল ১১:৪১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সরকারের পতন ছাড়া বিএনপি থামবে না: আব্দুস সালাম

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৩ ৩:১৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৩ ৩:১৯ অপরাহ্ণ

 

এই সরকারের পতন ছাড়া বিএনপি থামবে না ব‌লে মন্তব‌্য ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক জনাব আব্দুস সালাম।

র‌বিবার (১৯ ফ্রেবুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে নাগরিক মঞ্চ’র আয়োজনে, গ্যাস বিদ্যুৎ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ, সকল রাজবন্দীদের মুক্তি ও নির্দলীয় নিরপেক্ষ অন্তবর্তীকালীন সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে এক অবস্থান কর্মসূচিতে তি‌নি এ মন্তব‌্য ক‌রেন।

প্রধান অতি‌থির বক্তব‌্য আব্দুস সালাম বলেন, বর্তমানে সারাদেশের জনগণ একদিকে আর আওয়ামী লীগ একদিকে। বাংলাদেশের ক্ষমতায় কে থাকবে এটা কি বাংলাদেশের মানুষ ঠিক করবে নাকি প্রতিবেশী রাষ্ট্র ঠিক করবে?

তি‌নি ব‌লেন, দে‌শের জনগ‌নের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। প্রতিবেশী রাষ্ট্র ভোটের আগে দেশে এসে আওয়ামী লীগকে ভোট দেওয়ার জন্য জনগণকে উৎসাহিত করেছিল। পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি আরেক দেশের গোলামী করার জন্য না। দেশের মানুষ আজ সবাই ঐক্যবদ্ধ হয়েছে। তাদের কথা, আমরা একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চাই। এই সরকারের বাইরে কেউ কথা বলতে পারবে না, এটাই নাকি গণতন্ত্র। ভারতের সাথে বিদ্যুতের চুক্তি করেছে বিদ্যুৎ না থাকলেও হাজার হাজার কোটি টাকা দিতে হবে। বর্তমানে সব জায়গায় মুখ বন্ধ এটাই হল আওয়ামী লীগের গণতন্ত্র।

তি‌নি আরো ব‌লেন, আগামী নির্বাচনে বিদেশিদের কে ধোঁকা দেওয়া যাবে না আর বাংলাদেশিদেরকে তো দেওয়াই যাবে না। ইউক্রেন- রাশিয়ার যুদ্ধের কারণে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা খারাপ হয়নি। খারাপ হয়েছে তখনই যখন এদেশের অর্থ সব লুটপাট করে বিদেশে বেগম পাড়া বানিয়েছে। গণতন্ত্রের কথা বলে মায়া কান্না করে এই দেশটাকে জাহান্নাম বানিয়েছে আওয়ামী লীগ। দেশের মানুষ আরামে নাই আরামে আছে আওয়ামী লীগ যারা দেশের টাকা লোপাট করে বিদেশে পাচার করেছে।

আব্দুস সালাম বলেন, আগামীতে যদি জোর করে ক্ষমতায় যেতে চান ওই নির্বাচন আর বাংলাদেশে হতে দেওয়া হবে না। জনগণ আগামী নির্বাচন এই সরকারের অধীনে হতে দেবে না। দেশের জনগণকে বলি এই সরকারের অধীনে যদি থাকতে চান তাহলে ইহকাল ও গেছে পরকালও গেছে। যদি পরকালকে বাঁচাতে চান আসেন রাস্তায় নামি। এই সরকারের পতন ছাড়া বিএনপির থামবে না।

এ সময় ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বলেন, বর্তমানে দেশে রাতের ভোটের সরকার ক্ষমতায় আছে । তাই সরকারের কাছে কোনো দাবি করে লাভ হবে বলে আমি মনে করি না। অবৈধভাবে পেশিশক্তি ব্যবহার করে দিনের ভোট রাতে চুরি করে ক্ষমতায় আছে দাবি করে কোন লাভ নাই। এই সরকারকে ক্ষমতার থেকে সরাতে হলে কার্যকরী আন্দোলন তৈরি করতে হবে। যারা বেশি শক্তি ব্যবহার করে অন্যায় ভাবে ক্ষমতা দখল করে তারা স্বেচ্ছায় চলে যাবে এটা মনে করার কোন কারণ নেই। দেশে একটি সোনালী সকাল তৈরি করতে গেলে একটি কার্যকারী আন্দোলন তৈরি করতে হবে।

গণঅধিকার পরিষদের যুগ্ন আহবায়ক রাশেদ খান বলেন, আগামীতে বাংলাদেশের মানুষ ভারতের কোন তাবেদারির সরকার মেনে নেবে না। দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে জনগণকে কষ্ট দিয়ে এই সরকার এখন হাসে। আমরা একটি গণঅভ্যুত্থান সৃষ্টি করে সাধারণ জনগণের মাধ্যমে ক্ষমতায় যেতে চাই। বিদেশিদের সহযোগিতায় যে ক্ষমতায় যাবে সেই সরকার বিদেশিদের কাছে সবসময় মাথা নত করে থাকবে।

দেশপ্রেমিক নাগরিক পার্টির চেয়ারম্যান এবং নাগরিক মঞ্চের আহবায়ক আহসান উল্লাহ শামীমের সভাপ‌তি‌ত্বে আরো উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের যুগ্ন আহবায়ক রাশেদ খান, মামুন হাসান, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির সভাপতি কারী আবু তাহের, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ সভাপতি আসাদুর রহমান খান,বাংলাদেশ মুসলিম সমাজ- চেয়ারম্যান মো: মাসুদ হোসেন,বাংলাদেশ রিপাবলিকান পার্টি- চেয়ারম্যান অধ্যাপক বজলুর রহমান আমিনি প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ