সরকারের ফাউন্ডেশন এতটাই নড়বড়ে যে, লু হাওয়ায় তারা দুলছে - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:২১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সরকারের ফাউন্ডেশন এতটাই নড়বড়ে যে, লু হাওয়ায় তারা দুলছে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মে ১৫, ২০২৪ ১১:৫৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মে ১৫, ২০২৪ ১১:৫৪ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, ডোনাল্ড লু’র সফরে আওয়ামী নেতারা নার্ভাস, সেজন্যই তারা প্রলাপ বকছেন। মনে হচ্ছে লু হাওয়ায় তারা বিপর্যস্ত। না হলে মার্কীন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সফর নিয়ে কেনো তাদের অস্থিরতা? আসলে ডামি নির্বাচনে আওয়ামী সরকারের ফাউন্ডেশন এতটাই নড়বড়ে যে, লু হাওয়ায় তারা দুলছে।
তিনি আজ বুধবার, মে ১৫, ২০২৪, সকালে, ধোবাউড়া উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় বক্তব্য রাখছিলেন।
মতবিনিময় সভায় তিনি বলেন, গত ১৫ বছর আওয়ামীলীগ সীমাহীন অপরাধ করেছে। অপরাধ বোধ থেকেই তাদের অস্থিরতা। তিনি বলেন বিএনপি কারো মুখাপেক্ষী হয়ে রাজনীতি করে না। নেতাকর্মীদের প্রতি রাজনীতির গতি প্রকৃতির ওপর দৃষ্টি রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশ ও জনগণের জন্যই বিএনপির রাজনীতি। এজন্য বিএনপির নেতাকর্মীদেরকে অনেক খেসারতও দিতে হয়েছে।তার পরও বিএনপি দেশ ও জনগণের পাশে অবিচল থেকেছে। তিনি বলেন, আওয়ামী লীগের গণতন্ত্র ও গণ বিরোধী কার্যকলাপ এবং দুর্নীতি লুটপাটের কারণে দেশ আজ চরম বিপদের মুখোমুখি। জনগণের অবস্থা শোচনীয়। অর্থনীতি ফোকলা হয়ে গেছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ তলানীতে যেয়ে ঠেকছে। রিজার্ভ চুরি হয়ে গেছে বলে গুঞ্জন শোনা যাচ্ছে। ব্যাংক গুলো ধ্বংস করে দেয়া হয়েছে। বিদেশীরা তাদের মুনাফার টাকা ফেরত দিতে চাপ দিচ্ছে । অর্থনৈতিক দূরাবস্থা ওডলার সঙ্কটের কারণে সরকার তা দিতে পারছে না। দেশ দেউলিয়া হবার পথে। এ অবস্থায় বিএনপি বসে থাকতে পারে না। তিনি সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন একদফা আন্দোলনে আবারও মাঠের কর্মসূচি আসছে।দেশ ও জনগণ কে রক্ষায় এই আন্দোলন সফল করতে হবে। প্রহসনের উপজেলা নির্বাচন বর্জন করায় তিনি জনসাধারণ সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী, সমর্থক, শুভানুধ্যায়ীদের প্রতি ধন্যবাদ জানিয়ে বলেন, এই নির্বাচন ছিলো সরকারের ফাঁদ। জনগণ ও নেতাকর্মীরা এই ফাঁদে পা না দিয়ে সরকারের ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়েছে। তিনি বলেন, সরকার মতবিনিময় সভয় ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আনিসুর রহমান মানিক, মোয়াজ্জেম হোসেন খান লিটন, ফরহাদ রাব্বানী সুমন, উপজেলা বিএনপি নেতা মাহবুবুল আলম বাবুল, খলিলুর রহমান,সোলায়মান সরকার, ,আব্দুল মোমেন শাহীন, আব্দুস শহীদ, রুহুল আমিন ,রফিকুল ইসলাম, আবদুল মতিন, মমতাজ উদ্দিন, জেলা যুবদলের সহ সভাপতি আবুল কাশেম ডলার,সহ সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, উপজেলা কৃষক দলের আহ্বায়ক নয়ন মন্ডল, সদস্য সচিব কাছম উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কামরুল হাসান সুমন , ছাত্রদলের আহ্বায়ক জালাল উদ্দীন,সদস্য সচিব আমিনুল হক পলাশ, কলেজ ছাত্রদলের সদস্য সচিব আবদুল্লাহ আল মামুন ,ছাত্রদল নেতা সিরাজুল ইসলাম ,তোফায়েল আহমেদ,তোফায়েল আলম, তাঁতী দলের সদস্য সচিব হাসান শাহ, মৎস্যজীবী দলের আহ্বায়ক মিজানুর রহমান মানিক, সদস্য সচিব শামিম মিয়া, ওলামা দলের মওলানা হাবিবুর রহমান,মওলানা ওবায়দুল্লাহ ,আলী আজগর উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ