সরকারের সব ব্যর্থতার দায় নিতে হচ্ছে এনসিপিকে: হাসনাত - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:০৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সরকারের সব ব্যর্থতার দায় নিতে হচ্ছে এনসিপিকে: হাসনাত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, সেপ্টেম্বর ২০, ২০২৫ ৫:৩২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, সেপ্টেম্বর ২০, ২০২৫ ৫:৩২ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

বিএনপিসহ অন্য দলের অংশ থাকলেও অন্তর্বর্তী সরকারের সব ব্যর্থতা ও সীমাবদ্ধতার দায় নিতে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) নিতে হচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ।

শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ‘তারুণ্যের রাষ্ট্রচিন্তা’র তৃতীয় সংলাপে এই মন্তব্য করেন তিনি।

হাসনাত আব্দুল্লাহ বলেন, মানুষ এনসিপির কাছে নতুনত্ব প্রত্যাশা করছে।

তিনি আরও দাবি করেন, মিডিয়া ও সেনাবাহিনীর একটি অংশ বাংলাদেশের বিরুদ্ধে কাজ করছে, তাদের বিরুদ্ধে আমরা লড়াই করছি, অনেকটা একাই। আমরা মিডিয়ার চোখে চোখ রেখে কথা বলছি। সত্যকে সত্য ও মিথ্যাকে মিথ্যা বলছি।

মিডিয়া ট্রায়ালের মাধ্যমে এনসিপির নেতাদের চরিত্র হনন করা হয়েছে বলেও অভিযোগ করেছেন দলটির মুখ্য সংগঠক।

তিনি বলেন, ‘গত ৫ আগস্টে আমরা কক্সবাজারে গিয়েছি। মিডিয়াতে বলা হলো আমরা বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে মিটিং করেছি। তবে আমরা মিডিয়া বিরোধী নই, কিন্তু মিডিয়ায় বস্তুনিষ্ঠতা চাই।’

ব্যবসায়ীদের কাছে রাজনীতি বন্দি হয়ে গেছে উল্লেখ করে হাসনাত বলেন, ‘রাজনীতি রাজনীতিবিদদের হাতে থাকতে হবে।’

গঠনের পর থেকে এনসিপির অর্জন কম নয় দাবি করে এই নেতা বলেন, ‘আমাদের সীমাবদ্ধতা আছে, আমাদের সীমাবদ্ধতা আমরা পর্যাযালোচনা করি। ভুল স্বীকার করতে পারি। আপনারা পরামর্শ দেবেন, আমরা সংশোধন করে বাংলাদেশপন্থি রাজনীতি করবো।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ