সরকার আবারো তামাশার নির্বাচন করে ক্ষমতা কুক্ষিগত করার দিবাস্বপ্নে বিভোর’ - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:২৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সরকার আবারো তামাশার নির্বাচন করে ক্ষমতা কুক্ষিগত করার দিবাস্বপ্নে বিভোর’

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, অক্টোবর ৭, ২০২৩ ১২:৪৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, অক্টোবর ৭, ২০২৩ ১২:৪৩ অপরাহ্ণ

 

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলা দক্ষিণের সেক্রেটারি এবিএম কামাল হোসাইন বলেছেন, সরকার আবারো তামাশার নির্বাচন করে ক্ষমতা কুক্ষিগত করার দিবাস্বপ্নে বিভোর। কিন্তু তাদের সে ষড়যন্ত্র জনগণ কখনোই সফল হতে দেবে না। তিনি অবিলম্বে গণবিরোধী সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানান।

শনিবার সকালে ঢাকা জেলা দক্ষিণের কেরানীগঞ্জ উপজেলা আয়োজিত নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা, আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ কেন্দ্রীয় নেতাদের ও আলেম ওলামাদের মুক্তি এবং সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এক বিক্ষোভ পরবর্তী সমাবেশে তিনি এসব কথা বলেন।

মিছিলটি কেরানীগঞ্জ উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য এআর মন্ডল, আবদুর রহিম মজুমদার ও উপজেলা আমির মোহাম্মদ ইলিয়াস প্রমুখ।

এবিএম কামাল হোসাইন বলেন, সরকার রাজনৈতি প্রতিহিংসা চরিতার্থ করার জন্যই আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ জামায়াতের শীর্ষ নেতাদের সম্পূর্ণ অন্যায়ভাবে কারারুদ্ধ করে রেখেছে। তাদের প্রতিহিংসা থেকে রেহাই পাননি দেশ বরেণ্য আলেম-ওলামাও। মূলত, সরকার বিরোধী-মত দমনের জন্য গোটা দেশকেই কারাগারে পরিণত করেছে। তাই এই বাকশালী ও ফ্যাসীবাদী সরকারকে আর সময় দেয়া যায় না। তিনি সরকারকে জুলুম-নির্যতনের পথ পরিহার করে অবিলম্বে আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ শীর্ষ নেতাদেরকে মুক্তি দেয়ার আহ্বান জানান।

প্রেস বিজ্ঞপ্তি

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ