সরকার একটা নোংরা সমাজ ও জগৎ তৈরি করে ফেলেছে, দেশে ফিরে ফখরুল - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:৩৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সরকার একটা নোংরা সমাজ ও জগৎ তৈরি করে ফেলেছে, দেশে ফিরে ফখরুল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, সেপ্টেম্বর ২, ২০২৩ ৮:৪৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, সেপ্টেম্বর ২, ২০২৩ ৮:৪৯ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে ঢাকায় ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।শনিবার সন্ধ্যা ৭ টার দিকে হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি ।

এসময় অবস্থানরত সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে ফখরুল বলেন, সরকার একটা নোংরা সমাজ ও জগৎ তৈরি করে ফেলেছে। যেখানে তাদের কার্যকলাপের উত্তর দিতেও রুচিতে বাধে।

প্রধানমন্ত্রীর অনুদান নেয়া বিষয়ে ফেসবুকে ছড়ানোর ইস্যুতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন। অভিযোগ করে তিনি আরো বলেন, আমরা যারা রাজনীতি করি, তারা দেশের বাইরে যেতেও বিমানবন্দরে হয়রান হই, আসতে হয়রান হই।

উল্লেখ্য , গত ২৪ আগস্ট চিকিৎসার জন্য সস্ত্রীক সিঙ্গাপুরে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে চিকিৎসা শেষে আজ ঢাকায় ফিরেছেন তিনি। সিঙ্গাপুরে চিকিৎসা নিচ্ছেন বিএনপির আরো দুই শীর্ষ নেতা ড মোশাররফ হোসেন ও মির্জা আব্বাস। এ তিন নেতার একসাথে সিঙ্গাপুরে অবস্থান করে চিকিৎসা নেয়ার বিষয়টি দেশে চাঞ্চল্য সৃষ্টি করে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ