সরকার জনগণের কথা না ভেবে বিদ্যুতের বিল বাড়িয়েছে : আলাল
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, জানুয়ারি ১৬, ২০২৩ ৭:৩৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, জানুয়ারি ১৬, ২০২৩ ৭:৩৩ অপরাহ্ণ

বিএনপি’র যুগ্ন মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, ‘সরকার জনগনের কথা ভাবে না বলেই বিদ্যুতের বিল বাড়িয়েছে।’
সোমবার (১৬ই জানুয়ারি) নয়াপল্টন বিএনপি কার্যালয়ের সামনে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
আলাল আরো বলেন, ‘এ সরকার জনগণের কথা না ভেবে বিদ্যুতের বিল বাড়িয়েছে। এই সরকারের সিদ্ধান্ত দেখে বোঝা যায় তারা জনগণের ভালো চায়না।’
তিনি বলেন, ভোট চুরি, গরু চুরি, ছাগল চুরি সবকিছুই সরকারের দখলে। এ সরকারের কাছ থেকে দেশকে বাঁচাতে হলে দেশের সকল জনগণকে ঐক্যবদ্ধ করে রাস্তায় নামতে হবে। কঠোর আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারের পতন নিশ্চিত করতে হবে।
আলাল বলেন, এই শেখ হাসিনা তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে জামাত ও জাতীয় পার্টি কে সাথে নিয়ে ১৩ মাস আগে সংসদ পদত্যাগ করেছিল। বাংলাদেশের অর্থনীতির লাইভ লাইন চট্টগ্রাম বন্দর বন্ধ করে দিয়েছিল। হরতাল ডেকে জনগণকে দুর্ভোগে ফেলেছিল। আজ সেই শেখ হাসিনাই তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছে এবং উল্টাপাল্টা কথা বলে।
তিনি বলেন, তাদের (আওয়ামী লীগ) ভালো হবে না এটা বলছি না। ১০ টাকা কেজি চাল খাওয়ানোর কথা ছিল এখন ৭০ টাকা কেজি এটা ভালো লক্ষণ না। ঘরে ঘরে চাকরি দেওয়ার কথা বলেছিল তারা ঘরে ঘরে মামলা দিয়েছে। আমাদের হাজার হাজার নেতা কর্মী জেলে। বিনামূল্যে সার দেওয়ার কথা বলেছিল সারের দাম শতগুণ বেড়েছে। কৃষক ভাইয়েরা তাদের ফসলের ন্যায্য মূল্য পায় না। বাসা বাড়ি থেকে যে ময়লা দেয়া হয় সেখান থেকেও তারা ট্যাক্স নেই। রাস্তাঘাটে ভিক্ষুকরা ভিক্ষা করে তাদের কাছ থেকেও চাঁদা নেয় ছাত্রলীগ।
জনতার আওয়াজ/আ আ