সরকার ডায়াবেটিস হাসপাতাল নির্মাণে সহযোগিতা করছে: সমাজকল্যাণমন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ সকাল ১১:৪০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সরকার ডায়াবেটিস হাসপাতাল নির্মাণে সহযোগিতা করছে: সমাজকল্যাণমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৩ ১১:২৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৩ ১১:২৩ অপরাহ্ণ

 

সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, ডায়াবেটিস যাতে জনস্বাস্থ্যের জন্য হুমকি না হয় সে লক্ষ্যে সরকার কাজ করছে। ডায়াবেটিক রোগীর কল্যাণে সরকার ডায়াবেটিস হাসপাতাল নির্মাণে সহযোগিতা করছে।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর শাহবাগস্থ বারডেম অডিটরিয়ামে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ‘ডায়াবেটিস সচেতনতা দিবস’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

নুরুজ্জামান আহমেদ বলেন, ডায়াবেটিস নীরব মহামারি। এ রোগ অন্যান্য রোগের কারন। বাংলাদেশ ডায়াবেটিক সমিতির কার্যক্রমের কারনে এ রোগ বিষয়ে দেশে সচেতনতা বেড়েছে। জেলা ও উপজেলা পর্যায়ে ডায়াবেটিক সমিতিকে হাসপাতাল প্রতিষ্ঠায় সমাজকল্যাণ মন্ত্রণালয় আর্থিকভাবে সহযোগিতা করছে।

সমাজকল্যাণমন্ত্রী দেশের কল্যাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন অবদানের কথা উল্লেখ করে বলেন, দেশেই এখন সকল রোগের চিকিৎসা সুবিধা রয়েছে। ডায়াবেটিসসহ অন্যান্য জটির রোগের চিকিৎসা সহজলভ্য হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক এ কে আজাদ খান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ