সরকার পঁচে দুর্গন্ধযুক্ত হয়ে গেছে: মির্জা ফখরুল - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:৫৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সরকার পঁচে দুর্গন্ধযুক্ত হয়ে গেছে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, মে ২৮, ২০২৪ ২:৫৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, মে ২৮, ২০২৪ ২:৫৪ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
বর্তমান সরকারকে নিয়ে কথা বলতে ভালো লাগে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার দাবি, এরা পঁচে গেছে, একেবারে দুর্গন্ধ যুক্ত হয়ে গেছে। তারা মুখে যতই কথা বলুক, যাই করুক, আসলে এদের কোনও অস্তিত্ব নেই। তার প্রমাণ আজকে একেক-এক করে বের হচ্ছে সব জায়গায়।

মঙ্গলবার (২৮ মে) রাজধানীর সেগুণ বাগিচায় এক আলাচনা সভায় এসব কথা বলেন তিনি। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৩ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে মুক্তিযোদ্ধা দল।

সাবেক সেনা প্রধান আজিজ আহমেদ কার সৃষ্টি প্রশ্ন রেখে মির্জা ফখরুল বলেন, সাবেক পুলিশ প্রধান বেনজীর আহমেদ, যার আজকে হাজার-হাজার কোটি টাকার দুর্নীতির কথা বের হচ্ছে। এরা সরকারের সৃষ্টি। এর জন্য প্রধানমন্ত্রীর পদত্যাগ করা দরকার। আজকে চারদিকে তাকিয়ে দেখেন, শুধু তাদের দুর্নীতি আর দুর্নীতি। শুধু ঢাকাতে নয়, জেলাশহরগুলোতেও দুর্নীতি আর দুর্নীতি। সব জায়গায় একই অবস্থা। তখাকথিত ডামি নির্বাচনে নির্বাচিত এমপিরা দুর্নীতিতে নিমজ্জিত। এক সাবেক ভূমিপ্রতিমন্ত্রীর বিদেশে ৩৬৫ টি বাড়ি।

একটি গল্প চরিত্রের কথা উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, এক লোক ব্যর্থ হয়ে আত্মহত্যা করতে গিয়েছন। তখন পেছন থেকে একজন বললেন, লাভ নেই, তুমি মরতে পারবে না। কারণ তোমার মরার সময় হয় নাই।…. কিন্তু তার ৪-৫ বছর পর ওই লোক আরাম করে খেয়ে ঘুমাতে গেলে দেখেন তার মাথায় আজরাইল বসে আছেন…তখন ওই ব্যক্তি একবার এইদিকে মাথা দেন তো, আবার অন্যদিকে মাথা দেন। তখন আজরাইল বললেন, লাভ নেই। তোমার মরার সময় হয়ে গেছে।

তিনি বলেন, আজকে এই সরকারের যাওয়ার সময় হয়ে গেছে। ঘুরাঘুরি অনেক করছেন, এখন এসব বন্ধ করে আপনার দাফন-কাফন যেন সঠিকভাবে হয়, আপনাকে যেন মানুষ মনে রাখতে পারে সেইভাবে চিন্তাভাবনা করে বিদায় হন।

দেশকে বাচাঁতে হলে নতুন চিন্তা-ভাবনা নিয়ে এগোতে হবে বলে যোগ করে মির্জা ফখরুল বলেন, যারা দেশকে ভালোবাসেন সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দানবের হাত থেকে রক্ষা করতে হবে। এখানে চলাও বিপদ, আন্দোলন করাও বিপদ। কিন্তু সাহস করে আন্দোলন চালিয়ে যেতে হবে। আমাদের চলমান আন্দোলন চলবে, সামনে আরও বেগবান হবে।

সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুস সালাম, ফজলুর রহমান, যুগ্ম মহামচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খান প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ