সরকার পতনের চূড়ান্ত আন্দোলনের ইস্যুতে দ্বিতীয় দফা সংলাপ শুরু করেছে বিএনপি - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:০১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সরকার পতনের চূড়ান্ত আন্দোলনের ইস্যুতে দ্বিতীয় দফা সংলাপ শুরু করেছে বিএনপি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, অক্টোবর ২, ২০২২ ৫:০৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, অক্টোবর ২, ২০২২ ৫:০৫ অপরাহ্ণ

 

সরকার পতনের চূড়ান্ত আন্দোলনের ইস্যুতে দ্বিতীয় দফা সংলাপ শুরু করেছে বিএনপি। তাদের ২০ দলীয় জোটের শরিক বাংলাদেশ কল্যাণ পার্টির নেতাদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে এ কর্মসূচি শুরু করেছে।

রোববার (২ অক্টোবর) দুপুর আড়াইটায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সংলাপ শুরু হয়।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, সংলাপে বিএনপির পক্ষে নেতৃত্বে রয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

অন্যদিকে, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহম্মদ ইবরাহিমের নেতৃত্বে অংশ নিয়েছেন পার্টির মহাসচিব আবদুল আউয়াল মামুন, অতিরিক্ত মহাসচিব নুরুল কবির পিন্টু, যুগ্ম-মহাসচিব সোহেল মোল্লা, আব্দুল্লাহ আল হাসান সাকিব, ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাহবুবুর রহমান শামিম, উত্তরের সেক্রেটারি জামাল হোসেন, মহানগর দক্ষিণের সভাপতি আবু হানিফ ও উত্তরের সেক্রেটারি আবু ইউসুফ।

সৈয়দ ইবরাহিম বলেন, প্রথম পর্যায়ের সংলাপে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে যেসব প্রস্তাব দেওয়া হয়েছে, সেগুলো সমন্বয় করে যুগপৎ আন্দোলনের রূপরেখা এগিয়ে নেওয়ার এজেন্ডা বাস্তবায়নে এ সংলাপের আয়োজন করা হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ