সরকার পতনে সারা দেশের মানুষ রাজপথে নেমেছে: রিজভী - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:৪৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সরকার পতনে সারা দেশের মানুষ রাজপথে নেমেছে: রিজভী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জুন ২৫, ২০২৩ ৭:৫০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জুন ২৫, ২০২৩ ৭:৫০ অপরাহ্ণ

 

ডেস্ক নিউজ

অবৈধ সরকারের পতনের দাবিতে সারা দেশের মানুষ আজ উন্মুক্ত রাজপথে নেমেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

তিনি বলেছেন, প্রধানমন্ত্রী বললেন, সেন্টমার্টিন দিলে নাকি তিনি ক্ষমতায় থাকতে পারবেন। কিন্তু সেন্ট মার্টিন দেওয়ার কথা কে বলেছে? কে চাচ্ছে? একটি দেশ তো বলেছে, আমরা বাংলাদেশের কোনো ভূখন্ড চাইনি। তাহলে প্রধানমন্ত্রী কেনো আজগুবি এই কথাটা আবিষ্কার করলেন? যদি ভূখন্ড দেওয়ার ইতিহাস থাকে সেটা আওয়ামী লীগের। এটা তাদের ঐতিহ্য তাদের ইতিহাস। প্রধানমন্ত্রী আপনার বাবার আমলে বেরুবাড়ি দিয়ে দিয়েছেন না? আমাদের বাংলাদেশের মানচিত্র কেটে আপনারা বেরুবাড়ি দিয়েছেন। আপনি যে নিজের ক্ষমতায় থাকার স্বার্থে সেন্টিমার্টিন দিয়ে দিতে পারেন এটা তো দেশের মানুষ জানে। এটা তো মানুষ বিশ্বাস করে। এটাকে আপনি অস্বীকার করতে পারেন না। আপনারা ক্ষমতার জন্য এগুলো করেন। আর দেশবাসীকে বলেন, দেশ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। সতর্ক থাকেন।

রবিবার (২৫ জুন) বিকেলে রাজধানীর নয়াপল্টনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মরহুম সাগীর আহমদ সাগীরের ১৮তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে ঢাকা মহানগর যুবদল।

এসময় প্রধানমন্ত্রীর উদ্দেশে বিএনপির এই মুখপাত্র বলেন, ষড়যন্ত্র তো আপনি করছেন। জনগণের ভোটের সাথে, মতপ্রকাশের স্বাধীনতা, গণতন্ত্র ও অধিকারের সাথে ষড়যন্ত্র করছেন। তার বিরুদ্ধে আজ সব মানুষ রাস্তায় নেমেছে। তারা চায় সরকারের পতন। ইতিমধ্যে তারুণ্যের সমাবেশে, গণমিছিল, পদযাত্রা শুরু হয়েছে। এসব দেখে সরকারের রাজসিংহাসন টলমল করছে। আসলে সরকারের চূড়ান্ত বিদায়ের জন্য মানুষ প্রস্তুতি নিচ্ছে।

রিজভী বলেন, আজকে সাগীর আহমদের মতো সাহসী নেতা আমাদের জন্য বড় প্রয়োজন। সে ছিল স্বল্পভাষী ও সদালাপী। তার মাঝে মানবিক গুণাবলী ছিল। আল্লাহ তাকে বেশেহত নসিব করুন।

ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি সাঈদ হাসান মিন্টুর সভাপতিত্বে ও সদস্যসচিব খন্দকার এনামুল হক এনামের পরিচালনায় দোয়া মাহফিলে বক্তব্য দেন মহানগর দক্ষিণ বিএনপির মোশাররফ হোসেন খোকন, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, শফিকুল ইসলাম মিল্টন, কামরুজ্জামান দুলাল, মেহবুব মাসুম শান্ত, ওমর ফারুক মুন্না, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী, জহির উদ্দিন তুহিন প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ