সরকার বিরোধী দলগুলোর ওপর নজিরবিহীন নিপীড়ন চালাচ্ছে - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:৫৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সরকার বিরোধী দলগুলোর ওপর নজিরবিহীন নিপীড়ন চালাচ্ছে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, নভেম্বর ২২, ২০২৩ ৮:০৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, নভেম্বর ২২, ২০২৩ ৮:০৬ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
বিএনপি ও আওয়ামী লীগ অংশ না নিলে সে নির্বাচন অতীতেও অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য হয়নি বলে মন্তব্য করেছে এবি পার্টি। বুধবার (২২ নভেম্বর) দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে নেতারা এসব কথা বলেন।

আয়োজিত ওই অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু ও যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

মজিবুর রহমান মঞ্জু তার বক্তব্যে বলেন, সরকার অতীত স্বৈরাচারদের অনুসরণ ও অনুকরণে অর্থ ও আসনের বিনিময়ে বিভিন্ন দল এবং ব্যক্তিকে প্রহসনের নির্বাচনে অংশ করানোর মিশনে নেমেছে। এ মিশন অতীতে যেমন সফলতা পায়নি বর্তমানেও চরম ব্যর্থতায় পর্যবসিত হবে। কারণ বিএনপি ও আওয়ামী লীগ অংশ না নিলে সে নির্বাচন অতীতেও অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য হয়নি এখনও হবে না।

তিনি বলেন, সরকার একদিকে বিরোধী দলগুলোর ওপর নজিরবিহীন নিপীড়ন চালাচ্ছে, অন্যদিকে তাদের সাজানো নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানাচ্ছে। ২০১৪ ও ২০১৮ সালের মতো প্রহসনমূলক নির্বাচন করলে সরকার জনগণের কাছে অবৈধই থেকে যাবে, কোন লাভ হবে না। এ ধরনের একটি অপনির্বাচন করে সরকারের গ্রহণযোগ্যতা তৈরি হওয়া তো দূরের কথা তা দেশকে একটি গভীর অনিশ্চয়তার অন্ধকারে ঠেলে দেবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ