সরকার শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে: শ্রম উপদেষ্টা - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:০২, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সরকার শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে: শ্রম উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, মে ১, ২০২৫ ৪:২৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, মে ১, ২০২৫ ৪:২৭ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেছেন, মালিক-শ্রমিক এক কাতারে দাঁড়ালেই সমাজের চিত্র বদলে যাবে। আর অন্তর্বর্তী সরকার শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে।

বৃহস্পতিবার (১ মে) সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে ‘মহান মে দিবস’ এবং ‘জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস’ উপলক্ষে র‍্যালির আয়োজনে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। এ সময় বেলুন ও পায়রা উড়িয়ে র‍্যালির উদ্বোধন করেন উপদেষ্টা।

তিনি বলেন, শ্রমিকদের অধিকার নিশ্চিতে অন্তর্বর্তীকালীন সরকার যে প্রক্রিয়া শুরু করতে পেরেছে তাতে আন্তর্জাতিকভাবে একটি বড় প্রভাব সৃষ্টি হবে।

এসময় আন্তর্জাতিক শ্রম সংস্থায় (আইএলও) বাংলাদেশের বর্তমান অবস্থা বর্ণনা করেন উপদেষ্টা। তিনি জানান, আইএলওতে গিয়ে দেখা গেছে গত ২০-৩০ বছরে শ্রমিকদের বেতনসহ নিরাপত্তা ব্যবস্থা খুব নাজুক হয়ে গেছে। আরেকটু হলেই ব্যান করে দেওয়ার আশঙ্কার কথাও উল্লেখ করেন তিনি।

এম সাখাওয়াত হোসেন আরও বলেন, বর্তমানে শ্রমিকদের অবস্থা পরিবর্তনের চেষ্টা করা হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করে চলেছে। অনেক কিছু করে ফেলেছি ব্যাপারটা এমন নয়, তবে যে প্রক্রিয়া শুরু করতে পেরেছি তাতে বড় প্রভাব সৃষ্টি হবে বলে আশা ব্যক্ত করেন তিনি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ