সরকার সুষ্ঠু নির্বাচনকে ভয় পায় : রিজভী - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৫৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সরকার সুষ্ঠু নির্বাচনকে ভয় পায় : রিজভী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, মে ২৩, ২০২৩ ৯:৫৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, মে ২৩, ২০২৩ ১০:২৪ অপরাহ্ণ

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আমরা কারও জীবন নিতে চাই না। কাউকে আঘাত করতে চাই না। আমরা শেখ হাসিনার শাসনের অবসান চাই। তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চাই। প্রধানমন্ত্রী বলেছেন তিনি মৃত্যুকে ভয় করেন না। কিন্তু তিনি সুষ্ঠু নির্বাচনকে ভয় পান।
মঙ্গলবার (২৩ মে) বিকেলে শহরের খানপুর ৩’শ শয্যা হাসপাতালের সামনে মহানগর বিএনপির পদযাত্রাপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে অংশ নিয়ে একথা বলেন তিনি।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী পুলিশ র‌্যাব নিয়ন্ত্রণ করেন। তাকে সবাই ভয় পায়। তাদের বিরুদ্ধে লড়াই করছে বিএনপি। আপনারা সবাই ঐক্যবদ্ধ হোন। এদের আগে নামাতে হবে। আমরা সাচ্চা কর্মী বিপ্লবী কর্মী। ওরা পুলিশ সাথে নিয়ে হামলা করে। আমাদের হাতে তো অস্ত্র নেই। আমরা খালি হাতে আন্দোলন করি।
তিনি বলেন, আজ সারাদেশে পদযাত্রা হচ্ছে। আপনাদের ভাইয়েরা গুলিবিদ্ধ হচ্ছে। হাত-পা হারাচ্ছে। আর আপনারা নিজেদের মধ্যে মারামারি করছেন। কেন করছেন। আমাদের ওপর দুর্যোগ আসছে। লাখ লাখ মামলা। হাজার হাজার নেতাকর্মী কারাগারে। আর আপনারা এখানে মারামারি করছেন। প্লীজ লোক হাসাবেন না।
তিনি আরো বলেন, আপনারা সবাই যুবদল-ছাত্রদল করেন বিএনপি করেন। পুলিশের গুলি ধারণ করে আপনাদের ভাই মারা গেছে। শাওন মারা গেছে, সে কী চুরি-ডাকাতি করেছিল। পুলিশ তাকে ঠান্ডা মাথায় গুলি করে তাকে হত্যা করেছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ