সরকার স্কুলে মিথ্যা ইতিহাস লিখে পাঠদান করার চেষ্টা করছে : মঈন খান
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, মার্চ ২, ২০২৩ ৬:০০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, মার্চ ২, ২০২৩ ৬:০০ অপরাহ্ণ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, ‘জিয়াউর রহমান দেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। তিনি পাকিস্থানিদের ভয় পাননি। এই কথাগুলো আজকে নতুন প্রজন্মকে জানাতে হবে। কিন্তু আজকে সরকার স্কুলে মিথ্যা ইতিহাস লিখে পাঠদান করার চেষ্টা করছে। সেটা নতুন প্রজন্মকে জানাতে হবে, প্রতিহত করতে হবে।’
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বিকালে গুলশান বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক মতবিনিয় সভায় এ কথা বলেন তিনি। সত্যিকারের ইতিহাস নতুন প্রজন্মকে জানাতে হবে উল্লেখ করে মঈন খান বলেন, ‘জনপ্রতিনিধি হিসেবে সেই দায়িত্ব আপনারা সচেতনভাবে পালন করবেন। আর আজকে বিএনপির যে চলমান আন্দোলন চলছে, তাতে সফলতা লাভ করবো।’
সভায় উপস্থিত স্থানীয় সাবেক ও বর্তমান জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে সাবেক এই মন্ত্রী বলেন, চলমান আন্দোলন নিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মতামত দিবেন, কীভাবে সফল হওয়া যায়। আর আপনারা মতামত দিবেন কীভাবে দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে পারবো।
মতবিনিয় সভায় কেন্দ্রীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন- বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমানউল্লাহ আমান, ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার, শায়রুল কবির খান প্রমুখ।
জনতার আওয়াজ/আ আ