সরকার ৩৩ হাজার পুলিশ-আনসার ঢাকায় এনেছে: জাফরুল্লাহ চৌধুরী
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, ডিসেম্বর ৯, ২০২২ ২:৪০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, ডিসেম্বর ৯, ২০২২ ২:৪০ অপরাহ্ণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভুল পথে হাটছেন মন্তব্য করে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ বলেছেন, ‘সংলাপে না গিয়ে পরিস্থিতি সংঘাতে দিকে ঠেলে দিচ্ছে সরকার। প্রধানমন্ত্রী ভুল করছেন। সংঘাত থেকে সরে না আসলে তার বিপদ আসবে।’
শুক্রবার(৯ ডিসেম্বর) তোপখানা রোডে গণতন্ত্র মঞ্চের এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘সরকার আইন-শৃঙ্খলা বাহিনীর ৩৩ হাজার সদস্য ঢাকায় এনেছে।’
প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনার পিতার ভুল থেকে শিক্ষা নিন। নইলে পিতার মতো পরিস্থিতি হবে। আপনি চায়ের ডাক দিয়ে গুলি করছেন, জেলে পুড়ছেন।’
এ সময় গণতন্ত্র মঞ্চের নেতারা বলেন, ‘প্রধানমন্ত্রী স্বয়ং হুমকি দিচ্ছেন তার হুমকির পর ছাত্রলীগ-যুবলীগ তাণ্ডব চালাবে।’
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, ‘সমাবেশের স্থান নয়াপল্টনকে বেআইনি তকমা দিয়ে ক্র্যাকডাউনে নেমেছে পুলিশ।’
আর গণ অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খান জানান, তাদের সদস্য সচিব নুরুল হক নুরকে গ্রেপ্তারের হুমকি দেওয়া হচ্ছে।
জনতার আওয়াজ/আ আ