সস্ত্রীক ওমরাহ পালনে ঢাকা ছাড়লেন মির্জা ফখরুল - জনতার আওয়াজ
  • আজ সকাল ১১:৪২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সস্ত্রীক ওমরাহ পালনে ঢাকা ছাড়লেন মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, মে ২, ২০২৪ ৬:৫৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, মে ২, ২০২৪ ৬:৫৮ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
সস্ত্রীক ওমরাহ পালনের উদ্দেশে বিকেলে ঢাকা ছেড়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহষ্পতিবার (২ মে) বিকাল ৩টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে বাংলাদেশ বিমান এয়ারলাইন্স একটি ফ্লাইটে সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করেন তিনি। সঙ্গে থাকছেন তাঁর সহধর্মিনী রাহাত আরা বেগম।

এ তথ্য নিশ্চিত করেছেন মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলে জানান শায়রুল কবির খান।

পবিত্র ওমরাহ পালন শেষে আগামী ৮ মে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেশে ফেরার কথা রয়েছে একটি সূত্রে জানা গেছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ