সস্ত্রীক ওমারহ পালন করলেন মির্জা ফখরুল - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:১০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সস্ত্রীক ওমারহ পালন করলেন মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মে ৫, ২০২৪ ২:২৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মে ৫, ২০২৪ ২:২৬ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
সৌদি আরবের মক্কায় সস্ত্রীক ওমরাহ পালন করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মক্কা বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ জানান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তার স্ত্রী রাহাত আরা বেগম শনিবার (৪ মাগরিবের নামাজের পর মদিনা থেকে মক্কায় পৌঁছান।

আবুল কালাম আজাদ জানান, এশার নামাজের পরে তারা ওমরাহ করেন। ওমরাহর যেসব আনুষ্ঠানিকতা আছে, যেমন তাওয়াফ করা, সাফা-মারওয়ায় সাঈ করাসহ সব কাজ সম্পন্ন করেছেন। মসজিদুল হারামে উনারা নামাজ আদায় করেছেন। এ সময় বাংলাদেশ ও দেশের জনগণের পাশাপাশি সমগ্র মুসলিম উম্মাহর অব্যাহত শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনায় দোয়া করেছেন বিএনপি মহাসচিব।

তিনি আরও জানান, রবিবার মির্জা ফখরুল মক্কায় থাকবেন। এদিন তারা মক্কার আরাফাত ময়দান, মিনা-মুজদালিফা, মোকামে ইব্রাহিম, জাবালে সাওর, জাবালে রহমত, জাবালে নূর, জমজম কূপ, মসজিদে নামিরা, মক্কা জাদুঘর, জান্নাতুল মোয়াল্লাসহ বিভিন্ন ঐতিহাসিক স্থান ঘুরে দেখবেন। সোমবার তাদের মক্কা থেকে জেদ্দা যাওয়ার কথা আছে।

এরপর আগামী ৮ মে বিএনপি মহাসচিবের দেশে ফেরার কথা রয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ