সহিংস রাজনীতি মঙ্গল বয়ে আনে না : বি. চৌধুরী - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:০৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সহিংস রাজনীতি মঙ্গল বয়ে আনে না : বি. চৌধুরী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, অক্টোবর ১১, ২০২৩ ১১:০৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, অক্টোবর ১১, ২০২৩ ১১:০৫ অপরাহ্ণ

 

দেশের খ্যাতিমান চিকিৎসক, প্রবীণ রাজনীতিবিদ ও বিকল্পধারার প্রধান অধ্যাপক এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরী সাধারণ মানুষের কল্যাণে রাজনীতি করতে দেশের রাজনৈতিক দলসমূহের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, সহিংস রাজনীতি কখনও মঙ্গল বয়ে আনে না।

বুধবার (১১ অক্টোবর) বি. চৌধুরীর ৯৩তম জন্মদিন উপলক্ষ্যে তার বারিধারার বাসভবনে বিকল্পধারা বাংলাদেশ আয়োজিত জন্মদিনের অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সাবেক এই রাষ্ট্রপতি বলেন, রাজনীতিতে সহিংসতা কখনও মঙ্গল বয়ে আনে না। তাই সহিংসতা বাদ দিয়ে জনকল্যাণে রাজনীতি করার জন্য তিনি রাজনৈতিক দলসমূহের প্রতি আহ্বান জানান।

আগামীর শুভদিনের বাংলাদেশ প্রত্যাশা করে বি. চৌধুরী বলেন, হিংসা, বিদ্বেষমুক্ত একটি সুন্দর রাজনীতি প্রতিষ্ঠার লক্ষ্য নিয়েই ভিন্নধারার রাজনৈতিক দল বিকল্পধারার জন্ম হয়েছিল। তিনি এই লক্ষ্য অর্জনে কাজ করার জন্য বিকল্পধারার নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।

বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান এমপি বি. চৌধুরীকে একজন আদর্শ রাজনীতিবিদ উল্লেখ করে বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে তার নেতৃত্ব খুবই প্রয়োজন। বিকল্পধারা তার সুযোগ্য নেতৃত্বে সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন দলের প্রেসিডিয়াম সদস্য মজহারুল হক শাহ চৌধুরী, জেষ্ঠ্য সহ-সভাপতি মহসিন চৌধুরী, সহ-সভাপতি ওবায়দুর রহমান মৃধা, সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ওমর ফারুক, যুবধারার সভাপতি আসাদুজ্জামান বাচ্চু, শ্রমজীবীধারার সভাপতি আইনুল হক, সিরাজদিখাঁন উপজেলা বিকল্পধারার সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান চন্দন, যশোর বিকল্পধারার নেতা মারুফ হোসেন কাজল প্রমুখ।

উপস্থিত ছিলেন বিকল্পধারার সহ-সভাপতি ভূদেব চক্রবর্তী, দপ্তর সম্পাদক ওয়াসিমুল ইসলাম, সিরাজদিখাঁন উপজেলা বিকল্পধারার আহ্বায়ক শাহ আলম আলমাস, বিকল্পধারার শিশু বিষয়ক সম্পাদক নওয়াব বাহাদুর, যুবধারার সাধারণ সম্পাদক মোস্তফা সারোয়ার, শ্রমজীবীধারার সাধারণ সম্পাদক আরিফুল হক সুমন, বিকল্পধারার প্রচার সম্পাদক শেখ জুন্নু, যুবধারার জ্যেষ্ঠ সহ-সভাপতি ইকবাল হোসেন সম্রাট, সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম শিহাব প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ