সাংগঠনিক বিভিন্ন পদে রদবদল করেছে বিএনপি - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৫৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সাংগঠনিক বিভিন্ন পদে রদবদল করেছে বিএনপি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, ডিসেম্বর ১১, ২০২৩ ২:৪৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, ডিসেম্বর ১১, ২০২৩ ২:৪৬ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
রোববার (১০ ডিসেম্বর) রাতে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৬ ডিসেম্বর টাঙ্গাইল জেলাধীন মির্জাপুর পৌরসভা বিএনপির সভাপতি হযরত আলী মিয়া অসুস্থ থাকায় তার পরিবর্তে সিনিয়র সহ-সভাপতি আলী আজম সিদ্দিকীকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব প্রদান করা হয়েছিল। নির্দেশক্রমে জানানো যাচ্ছে, মির্জাপুর পৌরসভা বিএনপির সভাপতি হযরত আলী মিয়া ইতোমধ্যে সুস্থ হওয়ায় পুনরায় তাকে (স্বপদে) সভাপতি পদে দায়িত্ব প্রদান করা হয়েছে। বাগেরহাট জেলা বিএনপির সদস্য ও সাবেক সভাপতি আব্দুস সালামকে চলমান রাজনৈতিক কার্যক্রম সমন্বয়ের জন্য পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জেলা বিএনপির সমন্বয়ক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। আব্দুস সালাম জেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী এ টি এম আকরাম হোসেন তালিমের সাথে আলোচনার ভিত্তিতে চলমান রাজনৈতিক কর্মসূচি সমন্বয় সাধন করবেন।

আরো বলা হয়, সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তারিকুল হাসানকে চলমান রাজনৈতিক কার্যক্রম সমন্বয়ের জন্য পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জেলা বিএনপির সহ-সমন্বয়ক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল কারান্তরীণ থাকায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহামুদুল হক শানুকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

বিবৃতিতে জানানো হয়, ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন কারান্তরীণ থাকায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশকে ভারপ্রাপ্ত সদস্য সচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গী কারান্তরীণ থাকায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ বি সিদ্দিক মিতুলকে ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব প্রদান করা হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ