সাংবাদিককে তুলে নেওয়ার ঘটনায় গণতন্ত্র মঞ্চের ক্ষোভ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, মার্চ ২৯, ২০২৩ ১০:৩৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, জুন ১০, ২০২৩ ৭:৫৬ অপরাহ্ণ

সাংবাদিক শামসুজ্জামান শামসকে সাভারের নিজ বাসা থেকে সিআইডি পরিচয়ে গভীর রাতে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে গণতন্ত্র মঞ্চ। সেই সঙ্গে অবিলম্বে তার সন্ধান দাবি করেছে দলটি।
মঞ্চের নেতারা বলেছেন, এভাবে গভীর রাতে তল্লাশি চালিয়ে একজন সংবাদকর্মীকে তুলে নেওয়ার ঘটনা বাকস্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতার ওপর চরম আঘাত।
আজ বুধবার বিকেলে গণতন্ত্র মঞ্চের পক্ষে রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ূম প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডিজিটাল নিরাপত্তা আইন বানানোর পর থেকেই বিরোধী মতের রাজনৈতিক কর্মীরা যেমন মতপ্রকাশ করতে গিয়ে বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছেন, তেমনি গণমাধ্যম কর্মীরাও নির্যাতিত হয়েছেন। মঞ্চের নেতৃবৃন্দ অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল এবং এই আইনে করা সব মামলা প্রত্যাহারের দাবি জানান।
জনতার আওয়াজ/আ আ