সাংবাদিক ও গণমাধ্যম হলো গণতন্ত্রের সবচেয়ে বড় চালিকা শক্তি - জনতার আওয়াজ
  • আজ সকাল ১১:৪০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সাংবাদিক ও গণমাধ্যম হলো গণতন্ত্রের সবচেয়ে বড় চালিকা শক্তি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জুলাই ১৭, ২০২৩ ৪:২৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জুলাই ১৭, ২০২৩ ৪:২৫ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের কঠোর সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘সাংবাদিক ও গণমাধ্যম হলো গণতন্ত্রের সবচেয়ে বড় চালিকা শক্তি। তারাই আজকে অনেকে নির্যাতিত নিপীড়িত হয়েছেন। অনেকে জেলখানায় গেছেন বিনা কারণে, বিনা দোষে। অনেক সাংবাদিক মাসের পর জেল খেটেছেন।’

সোমবার দুপুরে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) দিনকাল ইউনিট আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘প্রধানমন্ত্রী গতকাল এক সভায় বলেছেন- তিনি নাকি গরিব মানুষ। তার সম্পদ নেই। তিনি আর কত মিথ্যা কথা বলবেন? কত বিভ্রান্ত করবেন। তাহলে এই যে সুধা সদন প্রাচীর দিয়ে রেখেছেন সেটি কার?’ এসময় অবিলম্বে দৈনিক দিনকাল, দিগন্ত টিভিসহ বন্ধ সব গণমাধ্যম খুলে দেওয়ার দাবি জানান বিএনপির এই নেতা।

দৈনিক দিনকাল সহ বন্ধ সব গণমাধ্যম খুলে দেওয়ার দাবিতে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) দিনকাল ইউনিট। ডিইউজের সহ-সভাপতি রাশেদুল হকের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সাঈদ খানের পরিচালনায় আরও বক্তব্য দেন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, মৎস্যজীবী দলের মো. আবদুর রহিম, সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী, এমএ আজিজ, এম আবদুল্লাহ, নুরুল আমিন রোকন, সৈয়দ আবদাল আহমদ, আমিরুল ইসলাম কাগজী, কাদের গণি চৌধুরী, শহীদুল ইসলাম, এম খুরশিদ আলম, এলাহী নেওয়াজ খান সাজু, মোদাব্বের হোসেন, মহিউদ্দিন খান মোহন, সাংবাদিক নেতা বাছির জামাল, শাহনেওয়াজ সাজু, দিদারুল আলম প্রমুখ। এসময় বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ