সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় মামলা দায়ের, আটক ৫ সন্দেহভাজন - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৫১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় মামলা দায়ের, আটক ৫ সন্দেহভাজন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, আগস্ট ৮, ২০২৫ ৬:০৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, আগস্ট ৮, ২০২৫ ৬:০৮ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের ঘটনায় মামলা হয়েছে। একইসঙ্গে সন্দেহভাজন হিসেবে পাঁচজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৭ আগস্ট) রাতে নিহত তুহিনের বড় ভাই মো. সেলিম বাদী হয়ে গাজীপুরের বাসন থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলাটি করেন।

বাসন থানার ওসি শাহীন খান জানান, সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার ঘটনায় তার বড় ভাই মো. সেলিম বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেছেন। বৃহস্পতিবার গভীর রাতে মামলাটি রেকর্ড হয়েছে।

তিনি আরও জানান, গতকাল রাতেই বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঘটনায় জড়িত সন্দেহে ৫ জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার রাত ৮টার দিকে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তায় মসজিদ মার্কেটের কাছে শত শত মানুষের সামনে কুপিয়ে হত্যা করা হয় সাংবাদিক তুহিনকে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ