সাংবাদিক নাজমুল ইসলাম মকবুল আর নেই, বিভিন্ন মহলের শো ক - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:৪১, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সাংবাদিক নাজমুল ইসলাম মকবুল আর নেই, বিভিন্ন মহলের শো ক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জুন ৭, ২০২৪ ১২:৪২ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জুন ৭, ২০২৪ ১২:৪২ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সদস্য, সিলেট লেখক ফোরাম ও মুক্তিযোদ্ধার প্রজন্মের সভাপতি এবং আমার দেশ পত্রিকার বিশ্বনাথ প্রতিনিধি কবি-সাংবাদিক নাজমুল ইসলাম মকবুল (৪৬) আর নেই।

বৃহস্পতিবার (৬ জুন) সকাল ৮.১৫ মিনিটের দিকে সিলেট এমএজি মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

দীর্ঘদিন ধরে নানান রোগে আক্রান্ত কবি-সাংবাদিক নাজমুল ইসলাম মকবুল সিলেটের বিশ্বনাথ পৌর এলাকার অলংকারী গ্রামের বীর মুক্তিযোদ্ধা মরতুজ আলীর জেষ্ঠ্য পুত্র ছিলেন। ব্যক্তিগত জীবনে ছিলেন ২ পুত্র ও ১ কন্যা সন্তানের জনক। বৃহস্পতিবার (৬ জুন) বাদ আসর অলংকারী-পৌদনাপুর জামে মসজিদ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত জানাজার নামাজ শেষে পারিবারিক কবর স্থানে মরহুমের দাফন করা হয়।

১৯৭৭ সালের ১লা ফেব্রুয়ারী জন্মগ্রহনকারী কবি-সাংবাদিক নাজমুল ইসলাম মকবুল জীবিত অবস্থায় তার লেখা ৩টি গ্রন্থ এবং নিজের লেখা ও সুর করার সঙ্গিতের ১২টি একক অ্যালবান বের করেছেন। এছাড়া অনেক স্মারক-ম্যাগাজিনের সম্পাদনা করেছেন। বিশ্বের বিভিন্ন দেশে এসবের একাধিক প্রকাশনা উৎসব হয়েছে। তাছাড়া প্রকাশের অপেক্ষায় রয়েছে তার আরোও বেশ কিছু কবিতা-ছড়া, প্রবন্ধ ও পূঁথিগ্রন্থ এবং অ্যালবাম।

বাবা-মা, ভাই-বোন, স্ত্রী-পুত্র-কন্যা’সহ অসংখ্য আতœীয়-স্বজন রেখে যাওয়া কবি-সাংবাদিক নাজমুল ইসলাম মকবুলের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন বিভিন্ন মহলের নেতৃবৃন্দ। শোক প্রকাশকারীরা হলেন- প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী এবং সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী এমপি, সিলেট-২ আসনের সাবেক এমপি ইয়াহইয়া চৌধুরী এহিয়া, উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী, সাবেক চেয়ারম্যান এস এম নুনু মিয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক ফারুক আহমদ, যুগ্ম সম্পাদক মকদ্দছ আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন, পৌর আওয়ামী লীগের আহবায়ক আব্দুল জলিল জালাল, যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, মহব্বত আলী জাহান, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি তজম্মুল আলী রাজু, সাবেক সভাপতি মিজাজুর রহমান মিজান, রফিকুল ইসলাম জুবায়ের, ক্বাজী মুহাম্মদ জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, কোষাধ্যক্ষ জামাল মিয়া, সাবেক কোষাধ্যক্ষ শহিদুর রহমান, অসিত রঞ্জত দেব, মোহাম্মদ আলী শিপন, সদস্য নূর উদ্দিন, আবুল কাশেম, মোহাম্মদ নূরুল ইসলাম, আহমদ আলী হিরণ, শফিকুল ইসলাম সফিক, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সভাপতি আশিক আলী, সাধারণ সম্পাদক নবীন সুহেল, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম বেগ, সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ