সাংবাদিক নাদিম হত্যাকাণ্ডে জড়িতদের শিগগিরই গ্রেফতার করা হবে : র‌্যাব - জনতার আওয়াজ
  • আজ সকাল ৭:১০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সাংবাদিক নাদিম হত্যাকাণ্ডে জড়িতদের শিগগিরই গ্রেফতার করা হবে : র‌্যাব

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জুন ১৬, ২০২৩ ৫:৫৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জুন ১৬, ২০২৩ ৫:৫৭ অপরাহ্ণ

 

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) জানিয়েছে, জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যাকাণ্ডে জড়িতদের শিগগিরই গ্রেফতার করা হবে।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেছেন, নাদিম  হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে ইতিমধ্যে অভিযান শুরু করছে র‌্যাব। ঘটনার পর থেকে সংস্থাটি ছায়া তদন্ত শুরু করে। এ হত্যাকাণ্ডের ঘটনায় যারাই জড়িত থাকুক, তাদেরকে শিগগিরই আইনের আওতায় আনা হবে।

শুক্রবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কমান্ডার খন্দকার আল মঈন এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে র‌্যাবের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কমান্ডার খন্দকার আল মঈন জানান, দুর্বৃত্তদের হামলায় আহত সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম বৃহস্পতিবার বিকেল পৌনে ৩টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গোলাম রব্বানী নাদিম জামালপুরের বকশীগঞ্জ থানার নিলাখিয়া ইউনিয়নের গোমের চর গ্রামের আবদুল করিমের পুত্র। তিনি অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজ টোয়েন্টিফোর.কম এর জামালপুর জেলা প্রতিনিধি ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ