সাংবাদিক নাদিম হত্যা: আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৫৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সাংবাদিক নাদিম হত্যা: আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জুলাই ১০, ২০২৩ ৭:৫৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জুলাই ১০, ২০২৩ ৭:৫৫ অপরাহ্ণ

 

জামালপুর প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে সন্ত্রাসী হামলায় নিহত সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের হত্যা মামলার এজাহারভুক্ত আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ জুলাই) বেলা ১২টায় বকশীগঞ্জ বাসস্ট্যান্ড মোড়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবুর সঞ্চালনায় মানববন্ধনে এ সময় বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি শাহীন আল আমিন, উপজেলা প্রেস ক্লাবের সিনিয়র সভাপতি জিএম সাফিনুর ইসলাম মেজর, সিনিয়র সাংবাদিক এইচএম মুছা আলী, বকশীগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক লালন ও সাংবাদিক নাদিম কন্যা রাব্বিলাতুল জান্নাত। এছাড়াও মানববন্ধনে বকশীগঞ্জ উপজেলার সকল সাংবাদিক অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলায় নামীয় ২২ জনকে আসামি করা হলেও এখন পর্যন্ত ১৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এরমধ্যে এজাহারভুক্ত মাত্র পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিরা সব অজ্ঞাত ও সন্দেহভাজন আসামি। তাই বাকি আসামিদের দ্রুত গ্রেফতার করে তাদের বিচারের আওতায় আনতে সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানান।

উল্লেখ্য, গত ১৪ জুন পেশাগত দায়িত্ব পালন শেষে নিজ বাসায় ফেরার পথে বকশীগঞ্জ শহরের পাট হাটি মোড়ে সাংবাদিক নাদিমের ওপর হামলা চালায় সন্ত্রাসীরা। পরদিন চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাংবাদিক নাদিম। এই হত্যাকাণ্ডের ঘটনায় সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে প্রধান আসামিসহ ২২ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের স্ত্রী মনিরা বেগম।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ