সাংবাদিক নাদিম হত্যা: চেয়ারম্যান বাবু আটক - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:২৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সাংবাদিক নাদিম হত্যা: চেয়ারম্যান বাবু আটক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জুন ১৭, ২০২৩ ১:১৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জুন ১৭, ২০২৩ ১:১৪ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

জামালপুরে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যায় প্রধান অভিযুক্ত ইউপি চেয়ারম্যান ও সদ্য বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা মাহমুদুল আলম বাবুকে পঞ্চগড় থেকে আটক করা হয়েছে।

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের চর তিস্তাপাড়া এলাকার বাসিন্দা ফকরুল ইসলামের বাড়ি থেকে শনিবার (১৭ জুন) ভোরে তাকে আটক করে নিয়ে যান র‌্যাব সদস্যরা।

র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন মাহমুদুল আলম বাবুকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, র‍্যাব-১৪ ও র‍্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার নেতৃত্বে বাবুকে আটক করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এর আগে গত বুধবার রাতে বকশীগঞ্জ বাজারের পাটহাটি এলাকায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম বাবুর সন্ত্রাসী বাহিনীর হামলার শিকার হন।

বৃহস্পতিবার বিকেল পৌনে ৩টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ময়নাতদন্ত শেষে রাত ১০টায় তার মরদেহ পৌর শহরের বাসায় আসে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ