সাংবাদিক নাদিম হত্যা: বাতিল হচ্ছে বাবু’র চেয়ারম্যান পদ - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:১১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সাংবাদিক নাদিম হত্যা: বাতিল হচ্ছে বাবু’র চেয়ারম্যান পদ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জুন ১৮, ২০২৩ ৬:৩৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জুন ১৮, ২০২৩ ৬:৩৩ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

চেয়ারম্যান পদ থেকে বরখাস্ত হচ্ছেন জামালপুরে সাংবাদিক নাদিম হত্যা মামলার প্রধান আসামি মাহমুদুল আলম বাবু। এরই মধ্যে মন্ত্রণালয় তার বরখাস্তের বিষয়ে কার্যক্রম শুরু করেছে।

স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম রবিবার (১৮ জুন) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, যে পেশার হোক না কেন, যে পদধারী হোক না কেন, তিনি যদি অন্যায় করেন তাহলে রাষ্ট্রের প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে। সাংবাদিক খুনের ঘটনাটি আমি ঘৃণা করি এবং সমবেদনা জানাই। অভিযুক্ত বাবু তিনি চেয়ারম্যান হোক বা যেই হোক না কেন, অবিচার বা অন্যায় করলে তিনি শাস্তি পাবেন। আমরা সেই ব্যবস্থা নেবো। আমাদের পক্ষ থেকে যা করা দরকার রাষ্ট্রের প্রচলিত আইন অনুযায়ী তাই করবো।

চেয়ারম্যান পদ থেকে বরখাস্ত করা হবে কি না জানতে চাইলে তিনি বলেন, অবশ্যই, আমরা প্রক্রিয়া শুরু করেছি। তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে।

এর আগে গত বুধবার রাতে বকশীগঞ্জ বাজারের পাটহাটি এলাকায় হামলার শিকার হন সাংবাদিক নাদিম। পরদিন বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ