সাংবাদিক সোহেল কিরণসহ তার পরিবার : বাঁচতে দিন নয়তো থানা হাজতে আশ্রয় দিন - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:০৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সাংবাদিক সোহেল কিরণসহ তার পরিবার : বাঁচতে দিন নয়তো থানা হাজতে আশ্রয় দিন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, এপ্রিল ৯, ২০২৩ ৬:৫৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, এপ্রিল ৯, ২০২৩ ৬:৫৮ অপরাহ্ণ

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক
‘আমরা বাঁচতে চাই, আমাদের বাঁচতে দিন, নয়তো থানা হাজতে আশ্রয় দিন’ এই দাবি নিয়ে বেসরকারি টেলিভিশনের সাংবাদিক সোহেল কিরণসহ তার পরিবারের সদস্যরা নিরাপত্তা চেয়ে রূপগঞ্জ থানায় অবস্থান নিয়েছেন।
রোববার (৯ এপ্রিল) দুপুরে দুই ঘণ্টা অবস্থান নেয়ার পর এএসপি (গ-সার্কেল) আবির হোসেন এসে নিরাপত্তার আশ্বাস দিলে তারা অবস্থান তুলে নেন।
সাংবাদিক সোহেল কিরণের বাবা আব্দুল হান্নান বলেন, সংবাদ প্রকাশের জেরে গত ৪ এপ্রিল রাতে কাঞ্চন বাজারে সোহেল কিরণকে কলি বাহিনীর সন্ত্রাসী কুপিয়ে হত্যার চেষ্টা চালায়। এ ঘটনায় গোলাম রসুল কলিকে প্রধান আসামী করে সন্ত্রাসী আফজালসহ ৭/৮ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়।
তিনি বলেন, ঘটনার পাঁচদিন পার হয়ে গেলেও মামলার আসামিদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এছাড়া মামলা দায়েরের পর থেকেই মামলা তুলে নিতে নানাভাবে হত্যার হুমকি দিয়ে আসছে আসামিরা। একটি বড় প্রভাবশালী এতে সহযোগিতা করছে বলে জানতে পেরেছি।
তিনি আরও বলেন, যেকোনো সময় হত্যার শিকার হতে পারি আমরা। আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। তাই বাধ্য হয়ে রূপগঞ্জ থানায় এসে আশ্রয় চেয়েছি।
সোহেল কিরণের মা রওশন আরা বেগম বলেন, আমার ছেলেকে যারা হত্যার চেষ্টা চালিয়েছে তাদের বিচার চাই। আমার ছেলে কারও কোনো ক্ষতি করেনি। ছোট নাতিটাকে যারা এতিম করতে চেয়েছেন, আল্লাহ তাদের বিচার করবেন।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের এএসপি (গ-সার্কেল) আবির হোসেন বলেন, সোহেল কিরণের বিষয়টি আমরা নিজের মনে করছি। অবশ্যই তার নিরাপত্তা জোরদার করা হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ