সাইন্সল্যাবে বিএনপি-পুলিশ সংঘর্ষ, রবিউল আটক - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৫৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সাইন্সল্যাবে বিএনপি-পুলিশ সংঘর্ষ, রবিউল আটক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, মে ২৩, ২০২৩ ৪:৫৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, মে ২৩, ২০২৩ ৪:৫৭ অপরাহ্ণ

 

ডেস্ক নিউজ

পদযাত্রা কর্মসূচি থেকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলমসহ কয়েকজনকে আটকের পর রাজধানীর সাইন্সল্যাব মোড়ে পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়েছে দলটির নেতাকর্মীরা।

আজ মঙ্গলবার বিকেলে বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের পদযাত্রার শেষের দিকে সাইন্সল্যাব মোড় থেকে ওই নেতাকর্মীদের আটক করে পুলিশ।

এরপরই পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ শুরু হয়।

এ তথ্যটি নিশ্চিত করেছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

আজ বেলা ৩টার পরদিকে ধানমন্ডিতে বাংলাদেশ মেডিক্যাল কলেজের সামনে থেকে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির এ পদযাত্রা শুরু হয়। পদযাত্রাটি সাত মসজিদ রোড, রাইফেল স্কয়ার, ঢাকা সিটি কলেজ, সাইন্সল্যাব, বাটা সিগন্যাল ও কাঁটাবন মসজিদের সামনে গিয়ে শেষ হওয়ার কথা ছিল।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ