সাকার গোল বাতিলের পরেও ৪ -০ ব্যবধানে এগিয়ে গেল ইংল্যান্ড
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, জুলাই ১৯, ২০২৬ ৩:৫৫ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, জুলাই ১৯, ২০২৬ ৩:৫৫ পূর্বাহ্ণ

ক্রীড়া ডেস্ক
ছবি: সংগৃহীত
শুরুতেই গোল করে ইংল্যান্ডকে এগিয়ে নেন অধিনায়ক ডেকলান রাইস। এরপর ফ্রান্সের জালে বল জড়ান বুকায়ো সাকাও। কিন্তু অফসাইডের কারণে তার গোলটি বাতিল করেন রেফারি। তবে ইংলিশ সমর্থকদের সেই হতাশা দূর করেন এজরি কনসা। ১৮ মিনিটে ইংল্যান্ডের ব্যবধান দ্বিগুণ করেন তিনি। তাতে ২-০ ব্যবধানে এগিয়ে গেল থ্রি-লায়ন্সরা।
শনিবার (১৮ জুলাই) বাংলাদেশ সময় রাত ৩টায় মায়ামির হার্ড রক স্টেডিয়ামে বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটি শুরু হয়।
ম্যাচের শুরুটা দুর্দান্তভাবে করে ইংল্যান্ড। মাত্র ৩ মিনিটেই ফ্রান্সের জালে বল জড়ায় তারা। ফ্রান্সের ভুল পাসে মাঝমাঠে বল পেয়ে এগিয়ে যান ডেকলান রাইস। এরপর বক্সের বাইরে থেকে ডান পায়ের শটে বলটি ডানদিকের নিচের কোণায় জালে পাঠিয়ে দেন তিনি। তার সেই বাঁকানো শট ঠেকানোর কোনো সুযোগই পাননি ফ্রান্সের গোলরক্ষক। তাতে শুরুতেই ১-০ গোলে এগিয়ে যায় ইংল্যান্ড।
ম্যাচের ১১ মিনিটে সমতায় ফেরার ভালো সুযোগ তৈরি করে ফ্রান্স। বাম দিক থেকে আসা বল বক্সের বাইরে থাকা রায়ান চেরকির কাছে পৌঁছালে দ্রুত শট নেন তিনি। তবে ইংল্যান্ডের গোলরক্ষক ডিন হেন্ডারসন দুর্দান্ত দক্ষতায় তা ঠেকিয়ে দেন।
এর পরের মিনিটেই আবারও ফ্রান্সের জালে বল জড়ায় ইংল্যান্ড। কিন্তু অফসাইডের কারণে বুকায়ো সাকার গোলটি বাতিল হয়। তবে ম্যাচের ১৭ মিনিটে গোলের দারুণ সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি সাকা। তার শটটি কর্নারের বিনিময়ে ঠেকিয়ে দেন ফরাসি খেলোয়াড়।
ফ্রান্সের একাদশে ৭ পরিবর্তন, ইংল্যান্ডের বেঞ্চে বেলিংহাম-কেইনসহ ৭ জন
আর সেই কর্নার থেকেই বাজিমাত করে ইংল্যান্ড। ডেকলান রাইসের নেওয়া কর্নার থেকে দুর্দান্ত হেডে বল জালে পাঠিয়ে দেন এজরি কনসা। অ্যাস্টন ভিলার এই ডিফেন্ডারের গোলে ১৮ মিনিটে স্কোরলাইন হয় ২-০।
জনতার আওয়াজ/আ আ