‘সাকিবের ২০ হাজার টাকায় আমরা থুতু মারি’ - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:৩৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

‘সাকিবের ২০ হাজার টাকায় আমরা থুতু মারি’

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, এপ্রিল ৭, ২০২৩ ১১:২১ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, এপ্রিল ৭, ২০২৩ ১১:২১ পূর্বাহ্ণ

 

রাজধানীর বঙ্গবাজারের অগ্নিকাণ্ডে সর্বস্বান্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়াচ্ছেন অনেকেই। এদের মধ্যে অন্যতম ক্রিকেটার সাকিব আল হাসান ক্ষতিগ্রস্তদের ইফতারের জন্য ২০ হাজার টাকা অনুদানের ঘোষণা দেন।

ঘটনার দিন সন্ধ্যায় এ অলরাউন্ডারের ভেরিফায়েড ফেসবুক পেজে লেখা হয়, ‘এই অগ্নিকাণ্ডে সবাই তাদের ব্যবসা ও আয়ের মাধ্যম হারিয়েছেন। রমজান মাসে এটি এখন খুব কঠিন সময় হয়ে দাঁড়িয়েছে। আমার ফাউন্ডেশনের মাধ্যমে আগামীকালের ক্ষতিগ্রস্তদের ইফতারের জন্য ২০ হাজার টাকা অনুদান প্রদান করব।’ 

সাকিবের এ ঘোষণায় ক্ষুব্ধ বঙ্গবাজারে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের অনেকেই। তারা বলছেন, ভাগ্যের নির্মম পরিহাসে আজ আমরা রাস্তার ফকির। গত পরশুও ২০ হাজার টাকা আমাদের হাতের ময়লা ছিল। সাকিবের টাকায় আমরা থুতু মারি, থু।

এমন ক্ষোভ ঝাড়ার কারণও জানান এসব ব্যবসায়ী। তারা বলেন, একজন বিশ্বসেরা অলরাউন্ডার ইফতারির জন্য ২০ হাজার টাকা দেবে। এ দিয়ে কী হবে! ৫ পয়সা কইরাও তো কেউ পাবে না। এটা তো আমাদের ক্রিটিসাইজ করা হচ্ছে। এত বড় মার্কেটে যেখানে ছয় হাজার দোকান, সেখানে দুজন করে লোক ধরলেও ১২ হাজার লোক। এমন দোকান আছে পাঁচ-সাতজন। সাকিব আমাদের লজ্জা দিতে আসছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ