সাক্ষাৎকারে এই বিতর্ক নিয়ে মুখ খুলেছেন শুভশ্রী - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:০১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সাক্ষাৎকারে এই বিতর্ক নিয়ে মুখ খুলেছেন শুভশ্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, অক্টোবর ২৫, ২০২৫ ১:১৬ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, অক্টোবর ২৫, ২০২৫ ১:১৬ পূর্বাহ্ণ

 

বিনোদন ডেস্ক
ছবি : সংগৃহিত
ক’দিন আগে মুক্তি পেয়েছে দেব-শুভশ্রী অভিনীত ছবি ‘ধূমকেতু’। ভক্তদের ভালোবাসার প্রতি সম্মান জানিয়ে প্রচারের স্বার্থে আবার এক মঞ্চে এসেছিলেন তারা। ভক্তরা ভেবেছিল, সব মান-অভিমান ভুলে আবার হয়তো পর্দায় দেখা যাবে তাদের। কিন্তু সিনেমা মুক্তির পরপরই দেবের একটি মন্তব্যকে কেন্দ্র করে নতুন করে বিতর্ক শুরু হয়। ‘দুই সন্তানের মা শুভশ্রীর মুখে আর ওই ইনোসেন্স নেই’- দেবের এমন কথায় মনঃক্ষুণ্ন হন শুভশ্রী। এই মন্তব্যের পরই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই বিতর্ক নিয়ে মুখ খুলেছেন শুভশ্রী। তিনি বলেন, আমাদের জুটিটা বাঁচিয়ে রাখতে আমরা কেউ এফোর্ট দেইনি, ইন্ডাস্ট্রিরও কেউ দেয়নি। শুধু দর্শক আমাদের জুটিটা বাঁচিয়ে রেখেছে। আমরা যে চরিত্রগুলো করেছি সেগুলো থাকবে না, কিন্তু আমাদের কথাগুলো থেকে যাবে। আমরা কীভাবে মানুষকে ট্রিট করছি থেকে যাবে। আমি কীভাবে পুরুষকে ট্রিট করছি, একজন পুরুষ আমাকে কীভাবে ট্রিট করছে- সব থেকে যাবে। একজন নারীকে অনেক সময় সুর চড়াতে হয়, কারণ সেই নারীর জন্য অনেক নিরপেক্ষ মানুষ সওয়াল করছিলেন। তাদের বোঝানোর দরকার ছিল আমিও তোমাদের সঙ্গেই আছি। আমি দেবের পরের ইন্টারভিউটাও দেখেছিলাম। তার প্রতিটা ইন্টারভিউতে হয়তো না বুঝেই অনুভূতিটা ব্যক্ত করেছে। আমি কিন্তু আগেও বলেছি, হয়তো ও না বুঝেই বলেছে। কিন্তু সেটা অনেক মানুষকে কষ্ট দিতে পারে। তবে আমি এখনো বলবো, সে ভুল বলেছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ