সাড়া ফেলছে ‘হোটেল রিল্যাক্স’ - জনতার আওয়াজ
  • আজ রাত ১:১৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সাড়া ফেলছে ‘হোটেল রিল্যাক্স’

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, এপ্রিল ২৭, ২০২৩ ১০:৪২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, এপ্রিল ২৭, ২০২৩ ১০:৪২ অপরাহ্ণ

 

বিনোদন ডেস্ক

ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ-তে স্ট্রিমিং হচ্ছে কাজল আরেফিন অমি পরিচালিত ওয়েব সিরিজ ‘হোটেল রিল্যাক্স’। ঈদে উপলক্ষে ছয় পর্বের তারকাবহুল সিরিজটি ২৪ এপ্রিল মুক্তি পায়, এরপর থেকেই বেশ আলোচনা সৃষ্টি করেছে।

‘হোটেল রিল্যাক্স’ সিরিজের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকখ্যাত তারকারা। তাদের মধ্যে আছেন পলাশ, মিশু সাব্বির, পাভেল, পারসা ইভানা, মারজুক রাসেল, শরাফ আহমেদ জীবন, চাষী আলম, পাভেল, শিমুল শর্মা, শিবলু, বাচ্চু, লামিমা প্রমুখ। এছাড়া এতে অতিথি চরিত্রে চমক হিসেবে আছেন চিত্রনায়িকা পূর্ণিমা।

সমাজের কয়েক শ্রেণির মানুষ ঘটনাক্রমে রাজধানীর একটি আবাসিক হোটেলে ওঠে। নানান কিসিমের সেইসব মানুষদের মধ্যে ঘটতে থাকে মজার মজার ঘটনা। অ্যাপে মুক্তির দুদিনের মধ্যে ‘হোটেল রিল্যাক্স’ দেখে দর্শকরা বলছেন, ফান কমেডি ধাঁচের গল্পটি তাদের মজা দিয়েছে। থ্রিলার সাসপেন্স গল্পের হুড়োহুড়ির মধ্যে পূর্ণ বিনোদন দিচ্ছে ‘হোটেল রিল্যাক্স’।

বিশ্বব্যাপী ওটিটির কনটেন্টগুলোতে দর্শকরা ক্রাইম-থ্রিলার গল্প দেখে অভ্যস্ত। গতানুগতিক ধারার সেই পথে হাঁটতে চাননি ব্যাচেলর পয়েন্ট খ্যাত নির্মাতা অমি।

তিনি বলেন, সাধ্যের চেয়ে বড় কিছু করতে চেয়েছি। টিমের প্রতিটি সদস্য সেরাটা দেওয়ার চেষ্টা করেছে। এ কাজটির মাধ্যমে দর্শকদের প্রতিটি দৃশ্যে শতভাগ বিনোদন দিতে চেয়েছি। যেটি স্ক্রিনে দর্শকরা দেখতে পাচ্ছেন। ভালো কাজগুলো দর্শকদের সাপোর্ট পেলে আগামীতে আরও বড় আয়োজনে কনটেন্ট নির্মিত হবে।

‘হোটেল রিল্যাক্স’ নিয়ে বঙ্গ’র চিফ অব কনটেন্ট মুশফিকুর রহমান বলেন, ‘মুক্তির পরপরই অপ্রত্যাশিতভাবে দর্শকদের চাপ সৃষ্টি হয়েছে। বঙ্গ’র ক্যাপাসিটি ব্রেক করছে। লাইভ ক্রিকেট ম্যাচে প্রচারে যেমন দর্শক পড়ে একইভাবে এই সিরিজটি দেখতে দর্শকদের সাড়া মিলছে।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ