সাড়ে ১১ ঘণ্টা পর সাগর নন্দিনী-২ জাহাজের আগুন নিয়ন্ত্রণে - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:২৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সাড়ে ১১ ঘণ্টা পর সাগর নন্দিনী-২ জাহাজের আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জুলাই ৪, ২০২৩ ১০:০৫ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জুলাই ৪, ২০২৩ ১১:৫১ পূর্বাহ্ণ

 

ঝালকাঠির সুগন্ধা নদীতে সাগর নন্দিনী-২ জাহাজে দ্বিতীয় দফায় বিস্ফোরণে লাগা আগুন সাড়ে ১১ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। মঙ্গলবার (৪ জুলাই) ভোর সাড়ে ৫টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

ঝালকাঠি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক ফিরোজ কুতুবী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জাহাজটিতে আর কোনো তেল নেই। সব পুড়ে আজ ভোর সাড়ে ৫টার পর আগুন নিভে যায়। আমরা গতকাল সন্ধ্যা সাড়ে ৬টা থেকে যৌথভাবে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য কাজ করি। অগ্নিনির্বাপণে বরিশাল বিভাগে মজুত থাকা সব ফোম ব্যবহারের পর খুলনা থেকেও ফোম নিয়ে আসা হয়। কিন্তু সর্বোচ্চ চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। তেল পুড়ে নিঃশেষ হয়ে অবশেষে আগুন নিভেছে। আমাদের উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ