সাতকানিয়া বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ালো নাছির মোহাম্মদ ফাউন্ডেশন - জনতার আওয়াজ
  • আজ সকাল ১১:৩৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সাতকানিয়া বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ালো নাছির মোহাম্মদ ফাউন্ডেশন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, আগস্ট ১৩, ২০২৩ ১০:২৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, আগস্ট ১৩, ২০২৩ ১০:২৯ অপরাহ্ণ

 

চট্টগ্রাম দক্ষিণ জেলায় সাম্প্রতিক কালে ভয়াবহ বন্যায় মানুষের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। বিশেষ করে চন্দনাইশ, সাতকানিয়া, লোহাগাড়া এ তিন উপজেলায় বন্যার প্রভাবে মানুষের ঘর বাড়ি সহায়-সম্পদ ও জানমালের‌ ব্যাপক ক্ষতি হয়েছে। বন্যার পানিতে ভেসে গিয়ে শিশু সহ বেশ কিছু মানুষ নিখোঁজ হয়েছে, লাশ হয়েছে। ঠিক এসময়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে মানবতার কল্যাণে নিয়োজিত মানবিক সংস্থা ”মরহুম নাছির মোহাম্মদ ফাউন্ডেশন”। অতীতের ন্যায় উক্ত সংস্থা বন্যা কবলিত অসহায় মানুষের জন্য নগদ টাকা, শুকনা খাবার, বিশুদ্ধ পানি সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে ছুটে এসেছে। দুঃসময়ে এই উপহার সামগ্রী কিংবা অর্থনৈতিক সহযোগিতা পেয়ে ক্ষতিগ্রস্ত মানুষ অত্যান্ত খুশি ও উপকৃত হয়েছে। সাতকানিয়া বাসীর কল্যানে পাশে থাকা মানবিক সংস্থা ”মরহুম নাছির মোহাম্মদ ফাউন্ডেশন” এর প্রতিষ্ঠাতা মোহাম্মদ জসিম উদ্দিন, সভাপতি মোহাম্মদ আলমগীর সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুদ্দিন সার্বক্ষণিক ক্ষতিগ্রস্ত এলাকাবাসী ও স্বজনদের খবরা খবর রাখছেন। এবং এই ক্রান্তিকালে মহান আল্লাহ পাকের উপর ভরসা রেখে ধৈর্য ধারণ করার জন্য সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন। মরহুম নাছির মোহাম্মদ সাহেবের ছোট ছেলে মোহাম্মদ শওকত আকবর সরেজমিনে গিয়ে প্রায় ৩০০ পরিবারকে ফাউন্ডেশনের পক্ষে উক্ত উপহার সামগ্রী ও নগদ টাকা পৌঁছে দেন।

যেসব রাজনৈতিক, সামাজিক বিভিন্ন সংস্থা কিংবা ব্যক্তি উদ্যোগে ক্ষতিগ্রস্ত সাতকানিয়া লোহাগাড়াবাসীর পাশে দাড়িঁয়েছে এবং মহৎ এই কাজে অংশগ্রহণ করেছে সকলের প্রতি মরহুম নাছির মোহাম্মদ ফাউন্ডেশনের পক্ষ থেকে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ