সাতকানিয়া বিএনপিকে ঐক্যমতের ভিত্তিতে ঢেলে সাজানো প্রয়োজন
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, জুলাই ৮, ২০২৫ ১:৫৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, জুলাই ৮, ২০২৫ ১:৫৩ অপরাহ্ণ

প্রেস বিজ্ঞপ্তি
ছবি প্রতিনিধি
কেন্দ্রীয় কৃষক দলের সহ -সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) মুহাম্মদ জসিম উদ্দিন বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যোগ্য ও ত্যাগীদের ঐক্যবদ্ধ সমন্বয়ের মাধ্যমে তৃনমুল থেকে দলকে ঢেলে সাজাতে চায়। বিগত সময়ে রাজপথে থাকা কর্মীদের অবদানকে মূল্যায়ন করার এই অঙ্গিকারে দেশব্যাপী জেলা উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে আনন্দের জোয়ার বইছে। এই ধারাবাহিকতায় সাতকানিয়া উপজেলা বিএনপিকেও ঐক্যমতের ভিত্তিতে ঢেলে সাজানো প্রয়োজন। তিনি সোমবার (৭জুন) চট্টগ্রাম দক্ষিন জেলা আওতাধীন বিএনপি সাতকানিয়া উপজেলা কমিটি পুনর্গঠন প্রক্রিয়ায় আহবায়ক পদ প্রত্যাশী হয়ে নিজের রাজনৈতিক বৃত্তান্ত জেলা বিএনপির দায়িত্বে থাকা নেতৃবৃন্দের নিকট জমা দিয়ে উপস্থিত সাংবাদিকদের একথা বলেন।
জসিম উদ্দিন আরও বলেন, জেলা বিএনপির সঠিক সিদ্ধান্তের মাধ্যমে নেতৃত্ব নির্ধারণ করা সম্ভব। সেক্ষেত্রে তৃণমূলের চাহিদাকে প্রাধান্য দিলে দলের সাংগঠনিক ভিত্তি আরও মজবুত হবে বলে আমি বিশ্বাস করি।
তিনি বলেন, সাতকানিয়া হচ্ছে বিএনপির দূর্গ।ভূল বুঝাবুঝি অস্বাভাবিক কিছু নয়, তবে তা জরুরী ভিত্তিতে অবসান হওয়া দরকার। কোন গ্রুপ এবং উপগ্রুপ রাজনীতির জন্য মঙ্গল নয়। কাজেই একটি সুন্দর কমিটি গঠনের মাধ্যমে সাতকানিয়া উপজেলা বিএনপির প্রান সঞ্চার হোক। যোগ্য, ত্যাগী ও সংগঠকদের সমন্বয় ঘটুক এবং সকল মতভেদ দূর হোক এই প্রত্যাশা করি।
মুহাম্মদ জসিম উদ্দিন তার রাজনীতির পথপরিক্রমায় জাতীয়তাবাদী ছাত্রদলের হয়ে একাধারে ইউনিয়ন, উপজেলা- জেলা এবং উপজেলা বিএনপির গুরুত্বপূর্ন দায়িত্ব সৎ ও সাহসিকতার সাথে পালন করে আসছেন। বিগত ফ্যাসিবাদী হাসিনার দুঃশাসনের কবলে পড়া নেতাকর্মীদের পাশে ছিলেন সাবেক এই বিএনপি নেতা। যার কারনে সাতকানিয়া উপজেলায় তৃনমূল নেতাকর্মীদের নিকট সাবেক ছাত্রনেতা জসিম উদ্দিনের কদর ও জনপ্রিয়তা রয়েছে সমভাবে। গতকাল তিনি অসংখ্যক নেকর্মীদের সাথে নিয়ে দোস্ত বিল্ডিংস্থ দলীয় কার্য্যালয়ে চট্টগ্রাম দক্ষিন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মিশকাতুল ইসলাম বাপ্পা, রেজাউল করিম নেচার, সাইফুদ্দিন সালাম মিঠু সহ নেতৃবৃন্দের হাতে মুহাম্মদ জসিম উদ্দিন তার রাজনৈতিক জীবন বৃত্তান্ত জমা দেন। এই সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ফৌজুল কবির ফজলু, সালেহ জহুর, এম মনছুর উদ্দিন প্রমূখ।
উল্লেখ্য, চট্টগ্রাম দক্ষিন জেলা বিএনপির আওতাধীন উপজেলা, পৌরসভার কমিটি গঠনের লক্ষে ৭জুন থেকে ১০ জুন পর্যন্ত পদ প্রত্যাশীদের রাজনৈতিক বৃত্তান্ত জেলা বিএনপির কার্যালয়ে দায়িত্ব প্রাপ্তদের নিকট জমা দেওয়ার গতকাল ছিল প্রথম দিন। একই দিনে নির্ধারিত পদ প্রত্যাশীদের অনেকেই সাতকানিয়া উপজেলা ও পৌরসভার জন্য তাদের রাজনৈতিক বৃত্তান্ত সমুহ জমা করেন।
জনতার আওয়াজ/আ আ