সাতক্ষীরায় ছয়টি স্বর্ণের বারসহ নারী নারী চোরাকারবারি আটক
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, জুন ২৫, ২০২৫ ৯:০১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, জুন ২৫, ২০২৫ ৯:০১ অপরাহ্ণ

সাতক্ষীরা প্রতিনিধি
ছবি: প্রতিনিধি
সাতক্ষীরায় ছয়টি স্বর্ণের বার সহ একজন নারী চোরাকারবারি আটক হয়েছে। আটক হওয়া নারীর নাম নাসরিন নাহার (৩০)। সে সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা স্থল বন্দর এলাকার ইমাম হোসেনের স্ত্রী।
বুধবার (২৫ জুন) সকাল সাড়ে ৬ টায় সাতক্ষীরা বাঁকাল চেকপোস্ট এলাকা থেকে ওই স্বর্ণের বারসহ নারী চোরাকারবারিকে আটক করা হয়।
বিজিবি জানায়, সাতক্ষীরা সদর উপজেলার বাকাল চেকপোস্ট সংলগ্ন আলিপুর এলাকা দিয়ে ভারতের স্বর্ণ পাচার হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি চৌকস দল নাসরিন নাহারকে ছয়টি স্বর্ণের বারসহ আটক করে।
উদ্ধারকৃত ছয়টি স্বর্ণের বারের ওজন ৫১৭ গ্রাম ৮৫ মিলিগ্রাম। এছাড়া ওই নারীর কাছ থেকে নগদ ১৩ হাজার টাকা ও একটি মোবাইল উদ্ধার হয়েছে। আটক হওয়ার স্বর্ণের বারের আনুমানিক মূল্য ৭৬ লাখ ৭৪ হাজার ৫৩৭ টাকা। সর্বমোট সিজার মূল্য ৭৬ লাখ ৮৮ হাজার ৫৩৭ টাকা।
উদ্ধার হওয়া স্বর্ণের বার ও নগদ টাকা কোর্টের আদেশ গ্রহণ ও যথাযথ কার্যক্রম শেষে সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা ও আসামিকে মোবাইলসহ থানায় সোপর্দ করা হয়েছে।
জনতার আওয়াজ/আ আ