সাতক্ষীরায় ছাত্রলীগ কর্মীকে পুলিশে দিলো ছাত্রদলের নেতাকর্মীরা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৫ ২:১৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৫ ২:১৪ অপরাহ্ণ

ছবি : প্রতিনিধি
সাতক্ষীরায় ছাত্রলীগ কর্মীকে আটক করে পুলিশে দিয়েছে ছাত্রদল ও স্বেচ্ছাসেবকদলেম নেতাকর্মীরা।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে সদর উপজেলার খানপুর বাজার হতে ঐ ছাত্রলীগকর্মীকে আটক করা ।
আটকৃত ছাত্রলীগ কর্মী রাসেল খানপুর গ্রামের আক্তারুজ্জামান এর পুত্র। আক্তারুজ্জামান শিবপুর ইউনিয়ন আ’লীগের সহ সভাপতি।
সাতক্ষীরা সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক মঞ্জুরুল আলম বাপ্পি জানান, খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে ছাত্রলীগ কর্মী রাসেল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটুক্তি করে। এতে ক্ষুব্ধ হয়ে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা পুলিশে দিয়েছে। আটকের বিষয়ে জানতে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামিমুল আলম নিশ্চিত করেছেন।
জনতার আওয়াজ/আ আ