সাতক্ষীরায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:৩৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সাতক্ষীরায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জুলাই ২৮, ২০২৫ ১০:২৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জুলাই ২৮, ২০২৫ ১০:২৫ অপরাহ্ণ

 

সাতক্ষীরা প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা ২০২৫’ উপলক্ষে সাতক্ষীরায় অনুষ্ঠিত হয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্প ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি। সোমবার সকাল ১০টায় সাতক্ষীরা সদর হাসপাতালের স্বাস্থ্য শিক্ষা কর্নারে এই আয়োজনের উদ্বোধন করেন জেলা সিভিল সার্জন ডা. আব্দুস সালাম।

স্বেচ্ছায় রক্ত দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন সিভিল সার্জন নিজেই। এ সময় উপস্থিত ছিলেন সদর হাসপাতালের ডেন্টাল সার্জন ডা. জি. এম. নূর ইসলাম, সিনিয়র অর্থোপেডিক্স কনসালটেন্ট ডা. মো. হাবিবুর রহমান, কনসালটেন্ট ডা. মো. দেলোয়ার হোসেন, ডা. মো. রিয়াদ হাসান, ইমারজেন্সি মেডিকেল অফিসার ডা. মো. আব্দুল মজিদ, মেডিকেল অফিসার ডা. সুমনা, আয়ুর্বেদিক চিকিৎসক ডা. মো. সাইদুল আলম, হোমিও চিকিৎসক ডা. পার্থ কুমার দে, ডা. মো. রাশেদুজ্জামান এবং ডা. পলাশ কুমার সরকার।

এছাড়া আরও উপস্থিত ছিলেন সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. মাহবুবুর রহমান, প্রধান সহকারী এম. কে. আশেক নওয়াজ, নার্সিং সুপারভাইজার গৌরী রানি মণ্ডল এবং সদর হাসপাতালের প্রধান সহকারী মাসুম বিল্লাহসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

অনুষ্ঠান উপলক্ষে রোগীদের জন্য ফ্রি টিকিট সরবরাহ, রক্তের গ্রুপ পরীক্ষা ও নানা স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। দিনব্যাপী কর্মসূচিতে সাধারণ মানুষ ও স্বাস্থ্যসেবাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ