সাতক্ষীরায় মাদ্রাসায় ইফতার ও ঈদসামগ্রী বিতরণ - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৫৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সাতক্ষীরায় মাদ্রাসায় ইফতার ও ঈদসামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মার্চ ২৩, ২০২৫ ১:৩৬ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মার্চ ২৩, ২০২৫ ১:৩৬ পূর্বাহ্ণ

 

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার কলারোয়ায় তারেক রহমানের পক্ষ থেকে ঢাকা মহানগর উত্তর ছাত্রদল নেতা আবীর হোসেনের নেতৃত্বে শতাধিক মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ইফতার ও ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (২২শে মার্চ) সন্ধ্যায় কলারোয়া পৌর সদরের স্বপ্নচূড়া রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানের অতিথি সাতক্ষীরা জেলা ছাত্রদলের সদ্য সাবেক সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন বক্তব্য রাখেন। পরে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করেন।

এ সময় উপস্থিত মাদ্রাসার শিক্ষার্থীরা ঈদ উপহার ও ইফতারসামগ্রী গ্রহণ করে তারেক রহমানের সুস্থতা কামনা করে দোয়া করেন এবং আয়োজকদে প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় উপস্থিত ছিলেন-কলারোয়া উপজেলা ছাত্রদলের আহবায়ক শাহজালাল আহমেদ সাজু, কলারোয়া পৌর ছাত্রদলের আহবায়ক শুভ রাসেল, সদস্য সচিব জি.এম সোহেল, কলারোয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মুসা কালিমুল্লাহ কারিম, সজলসহ কলারোয়া উপজেলা ও সরকারি কলেজ ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতারা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ