সাতক্ষীরায় বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৫৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সাতক্ষীরায় বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, অক্টোবর ৯, ২০২২ ১:৪৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, অক্টোবর ৯, ২০২২ ১:৪৭ অপরাহ্ণ

 

সাতক্ষীরার কুশখালি সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে হাসানুর রহমান (২৫) নামের এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। নিহত হাসানুর কুশখালি গ্রামের হায়দার আলীর ছেলে।
রবিবার (৯ অক্টোবর) ভোরে ইউনিয়নের ডুবলি ছয়ঘরিয়া এলাকায় ওই ঘটনা ঘটে।

সাতক্ষীরা সদর হাসপাতাল সূত্রে জানা যায়, আজ রোববার ভোর সাড়ে ৬টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় হাসানুরকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। অবস্থার অবনতি হলে দায়িত্বরত চিকিৎসক তাকে খুলনা মেডিকেলে নেয়ার পরামর্শ দেন। খুলনা মেডিকেলে নেয়ার পথেই তার মৃত্যু হয়।

কুশকালী ইউপি মেম্বার রফিকুল ইসলাম বলেন, গুলিবিদ্ধ হওয়ার সাথে সাথে স্থানীয়রা হাসানুরকে হাসপাতালে নিয়ে যায় বলে জেনেছি । তবে কি কারণে সে গুলিবিদ্ধ হয়েছে বা কারা গুলি করেছে তা এখনও জানা সম্ভব হয়নি।

সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লে.কর্নেল আল মাহমুদ বলেন, গুলিতে কুশখালী সীমান্তে এক যুবকের মৃত্যু হয়েছে। বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হলে তারা গুলি করার বিষয়টি অস্বীকার করেছেন। তবে আলামত দেখে নিশ্চিত হওয়া গেছে গুলিতেই তার মৃত্যু হয়েছে।

সাতক্ষীরা থানার ওসি স, ম, কাইয়ুম বলেন, বিষয়টি জানার সাতে সাথে পুলিশ হাসপাতালে গেছেন। এ ব্যাপারে বিস্তারিত পরে বলতে পারবো।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ