সাত্তারের পক্ষে কাজ করলে বিএনপি থেকে বহিষ্কার: রুমিন ফারহানা - জনতার আওয়াজ
  • আজ রাত ২:৩৫, রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সাত্তারের পক্ষে কাজ করলে বিএনপি থেকে বহিষ্কার: রুমিন ফারহানা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জানুয়ারি ১৫, ২০২৩ ১০:৫৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জানুয়ারি ১৫, ২০২৩ ১০:৫৭ অপরাহ্ণ

 

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী বহিষ্কৃত বিএনপি নেতা উকিল আব্দুস সাত্তার ভূঁইয়ার পক্ষে কাজ করলে দল থেকে বহিষ্কার করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। একই সঙ্গে তিনি ভোটকেন্দ্রে না যেতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

রবিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে আশুগঞ্জ হাইওয়ে রেস্টুরেন্ট হোটেল রাজমনিতে উপজেলা বিএনপি আয়োজিত সেমিনারে তিনি এ কথা বলেন।

রুমিন ফারহানা বলেন, বিএনপির হয়ে সংসদ থেকে পদত্যাগ করা উকিল আব্দুস সাত্তারকে সরকার কৌশলে বিজয়ী করাতে চাচ্ছে। সেই আসনে সরকার দলীয় কোনো প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়নি। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের লড়াইয়ে থাকা তিন আওয়ামী লীগ নেতার প্রার্থিতা সরকার প্রত্যাহার করিয়েছে বলেও দাবি করেন তিনি।

সাবেক এই সংসদ সদস্য বলেন, বর্তমান সরকারের পক্ষে দেশের এক পার্সেন্ট জনগণের সমর্থনও নেই। কিন্তু বিএনপির পাশে আছে দেশের ১৬ কোটি মানুষ।

রুমিন বলেন, আমরা অনেক কিছু হারিয়েছি। আমাদের হারানোর আর কিছু নেই। এখন আমাদের ঘুরে দাঁড়ানোর সময়। আগামী নির্বাচনে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হতে হবে। যেকোনো অবৈধ নির্বাচন আমরা জান-মাল দিয়ে রক্ষা করবো।

আশুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি হাজী মোহাম্মদ শাজাহান সিরাজের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন জয়, উপজেলা যুবদলের সদস্য সচিব নাসির মুন্সি, উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতারা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ