সাত্তার ভূঁইয়াকে চাপ দিয়ে নির্বাচনে আনা হয়েছে : রুমিন ফারহানা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, জানুয়ারি ৭, ২০২৩ ৮:০৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, জানুয়ারি ৭, ২০২৩ ৮:০৩ অপরাহ্ণ

সরকার বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগকে বিতর্কিত করতে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের উপনির্বাচনে আইনজীবী আব্দুস সাত্তার ভূঁইয়াকে চাপ দিয়ে এই নির্বাচনে আনা হয়েছে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপির সহআন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা।
শনিবার (৭ জজানুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি ঘোষিত আন্দোলনের ১০ দফা দাবি এবং রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা বিষয়ে ব্যাখ্যা ও বিশ্লেষণধর্মী আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘তার উপর সরকারের একটি চাপ আছে। সরকার যে কোনোভাবে আমাদের পদত্যাগকে বিতর্কিত করতে চায়। তাই তাকে চাপ দিয়ে নির্বাচনে আনা হয়েছে। আব্দুস সাত্তার ভূঁইয়ার নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি অত্যন্ত দুঃখজনক।’
সভায় বিশেষ অতিথির বক্তব্যে রুমিন বলেন, ‘আওয়ামী লীগ সরকার গত ১৫ বছরে বিনা ভোটে ক্ষমতায় থেকে সংবিধানকে কাটাছেঁড়া করে তাদের দলীয় বইয়ে পরিণত করেছে। সংবিধানের কিছু ধারা এমনভাবে পরিবর্তন করেছে, সেই ধারাগুলো নাকি ভবিষ্যতের কোনো সংসদে পরিবর্তন করা যাবে না। এ ধরনের ধারা সংবিধানে যুক্ত করা সম্পূর্ণ বেআইনি। তাই বিএনপি ২৭ দফা দাবিতে সংবিধান সংস্কার কমিশন করা কথা বলেছে।’
বিএনপির এই নেত্র্রী আরো বলেন, ‘আওয়ামী লীগ স্বাধীনতার পক্ষ-বিপক্ষসহ জঙ্গি ও সন্ত্রাসবাদের অজুহাতে জাতিকে দুভাগে বিভক্ত করেছে। বিএনপি বিভক্ত জাতিকে ঐক্যবদ্ধ করে রংধনুর সাত রঙের মতো রেইনবো ন্যাশনের মাধ্যমে বাংলাদেশ গড়ব।’
জনতার আওয়াজ/আ আ