সাফজয়ী নারী ফুটবল দলকে ড. মুহাম্মদ ইউনূসের সংবর্ধনা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, নভেম্বর ২, ২০২৪ ২:২৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, নভেম্বর ২, ২০২৪ ২:২৭ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
টানা দ্বিতীয়বারের মতো সাফজয়ী বাংলাদেশ নারী ফুটবল দলকে সংবর্ধান দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
শনিবার (২ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাবিনা-ঋতুপর্ণাদের সংবর্ধনা দেন প্রধান উপদেষ্টা।
গত বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বাংলাদেশ নারী ফুটবল দলের অভাবনীয় এই সাফল্যে প্রধান উপদেষ্টার পাশাপাশি তাদের অভিনন্দন জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া এবং বাফুফের নবনির্বাচিত সভাপতি তাবিথ আউয়াল। অভিনন্দন জানানোর পাশাপাশি নারী ফুটবলারদের অর্থ পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
জনতার আওয়াজ/আ আ