সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ এক ম্যাচ হাতে রেখেই সেমিতে বাংলাদেশ - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:০৯, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ এক ম্যাচ হাতে রেখেই সেমিতে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ২৬, ২০২৬ ১১:৪১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ২৬, ২০২৬ ১১:৪১ অপরাহ্ণ

 

ক্রীড়া প্রতিবেদক

ছবি: সংগৃহীত
পাকিস্তানকে হারিয়ে সেমিফাইনালে এক পা দিয়ে রেখেছিল বাংলাদেশের যুবারা।

বৃহস্পতিবার (২৬ মার্চ) ভারতের বিপক্ষে গ্রুপে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচেও হেরেছে পাকিস্তান। সুবাদে এক ম্যাচ হাতে থাকতেই ‘বি’ গ্রুপ থেকে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল নিশ্চিত হয়েছে বাংলাদেশের। ভারতও পা রেখেছে শেষ চারে।

মালের জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে পাকিস্তানকে ৩-০ গোলে হারিয়েছে ভারত। আগামীকাল (২৭ মার্চ) একই ভেন্যুতে বাংলাদেশ ও ভারত মুখোমুখি হবে। ম্যাচটি হবে দুদলের জন্য গ্রুপসেরা হওয়ার লড়াই।

এর আগে, বাংলাদেশের বিপক্ষে ২-০ গোলে হেরেছিল পাকিস্তান। দুটি গোলই করেছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী স্ট্রাইকার রোনান সুলিভান।

উল্লেখ্য, বাংলাদেশ প্রতিযোগিতার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ