সাফ চ্যাম্পিয়নশিপ: মালদ্বীপের বিরুদ্ধে জিততে মরিয়া বাংলাদেশ - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৩৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সাফ চ্যাম্পিয়নশিপ: মালদ্বীপের বিরুদ্ধে জিততে মরিয়া বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জুন ২৪, ২০২৩ ৮:৪০ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জুন ২৪, ২০২৩ ৮:৪০ পূর্বাহ্ণ

 

লেবাননের সাথে ২-০ গোলে হার। পয়েন্ট তালিকা শূন্য। সাফ চ্যাম্পিয়নশিপে এখন পর্যন্ত বাংলাদেশের খতিয়ান এমনই। 

এবার ২৫ জুন দ্বিতীয় ম্যাচ, প্রতিপক্ষ মালদ্বীপ। ম্যাচটা জামাল ভূঁইয়াদের কাছে অনেকটা ফাইনালের মতো। বেঙ্গালুরুতে সেই ম্যাচ সামনে রেখেই চলছে বাংলাদেশের অনুশীলন।

কোচ হাভিয়ের কাবরেরা বলেছেন, লেবানন ম্যাচ থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে হবে ফুটবলারদের। কাবরেরার দাবি, লেবাননের কাছে হেরে বাংলাদেশের ফুটবলারদের কেউ হতাশ নয় বরং সবাই উজ্জীবিত। তার মতে, লেবাননের কাছে হারই মালদ্বীপের বিপক্ষে জয়ের সুযোগ এনে দিতে পারে।

কাবরেরা বলেন, ‘আমাদের মানসিকতা এমন হওয়া উচিত যে আমরা মালদ্বীপের সঙ্গে জিতব। এটা ভাবলে হবে না যে এক পয়েন্ট হলেই বোধহয় যথেষ্ট। আমাদের জিততে হবে। লেবাননের সঙ্গে সবকিছু আমাদের পরিকল্পনামতোই এগিয়েছে। আমরা জানতাম, লেবানন হাইলাইন ডিফেন্স করবে আর আমরা প্রতি আক্রমণে যাব। এ দুটিই আমরা ভালোভাবে সামলেছি। এবং আমরা ১: ১ অবস্থায় মিস করেছি। হ্যাঁ, আমাদের উন্নতি করতে হবে এটা ঠিক। গতকালের ম্যাচকে আপনি নেতিবাচক-ইতিবাচক দুভাবেই নিতে পারেন। আমি ইতিবাচকভাবেই নিচ্ছি।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ