সাবেক আইজিপি বেনজীরকে দেশ ত্যাগ করার সুযোগ দিয়েছেন প্রধানমন্ত্রী: রিজভী - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:৫৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সাবেক আইজিপি বেনজীরকে দেশ ত্যাগ করার সুযোগ দিয়েছেন প্রধানমন্ত্রী: রিজভী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জুন ২, ২০২৪ ১:০০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জুন ২, ২০২৪ ১:০০ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, সাবেক আইজিপি বেনজীর আহমেদকে বাংলাদেশ ত্যাগ করার সুযোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ও তাঁর মন্ত্রীরা।

তিনি বলেন, দেশের মানুষকে জিম্মি করে তাকে সম্পদের পাহাড় গড়ার সুযোগ করে দিয়েছে এ সরকার। তিনি বিদেশে গেছেন কি না তা রহস্য ঘেরা। বেনজীর কোথায়? আটলান্টিকে তেলা পিয়া মাছ ধরছেন কি না স্বরাষ্ট্রমন্ত্রী তা ভালো বলতে পারবেন। ভারতে ক্ষমতাসীন দলের এমপি খুন হয়েছেন তাও রহস্য ঘেরা।

রবিবার ( ২ জুন) শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে কুমিল্লা জেলার মেঘনা উপজেলা বিএনপি আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, শহীদ জিয়া এমন একজন মানুষ ছিলেন তাঁর যে সততা, রাষ্ট্র পরিচালনার দক্ষতা তা ছিলো অতুলনীয়। তিনি শুধু সাধারণ মানুষ ছিলেন না, তিনি ছিলেন বহু গুনে গুনান্বিত একজন অসাধারণ মানুষ। তিনি প্রতিহিংসার রাজনীতি করতেন না। খন্দকার মোশতাক ক্ষমতা দখল করে বঙ্গভবন থেকে মরহুম শেখ মুজিবুর রহমানের ছবি নামিয়ে দিয়েছিল। পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায় এসে মরহুম শেখ মুজিবুর রহমানের ছবি বঙ্গভবনে টানিয়ে ছিলেন। আর শেখ হাসিনা হলেন চরম প্রতিহিংসা পরায়ণ। তিনি শহীদ জিয়ার নাম বাংলাদেশ থেকে মুছে ফেলার চেষ্টা অব্যাহত রেখেছেন। নানা চক্রান্ত করে দেশি-বিদেশি যড়যন্ত্রেই জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছিল। বারবার ব্যর্থতা ঢাকতে শেখ হাসিনা প্রতিদিন গুম খুন অব্যাহত রেখেছেন।

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় আসলে বাংলাদেশের মাথা ভারতের কাছে বিক্রি করে দেয়। মোংলা পোর্ট পরিচালনার জন্য ভারতকে দিয়ে দিয়েছেন ডামি সরকার টিকে থাকতে।

রিজভী বলেন, ‘সরকার পানি, বিদ্যুৎ, গ্যাস ও ডিমের দাম দফায় দফায় বাড়িয়ে জনগণের নাভিশ্বাস তুলেছে। এই অতিরিক্ত টাকায় বিদেশি লোন পরিশোধ করছে। কারণ বিদেশি লোন নিয়ে তা লুটপাট করেছে। জনগণের সরকার নয় বলে তারা খেয়ালখুশি মতো দাম বাড়ায়।
অথচ আন্তর্জাতিক বাজারে কোনো পণ্যের দাম না বাড়লেও শুধু লুটপাট ও বিদেশে পাচারের উদ্দেশ্যে তাদের সিন্ডিকেট দাম বাড়ায়।’

বিএনপি এই নেতা বলেন, ‘আমাদের ভাবতে অবাক লাগে একজন সোনা চোরাকারবারি কিভাবে এমপি হন। তারপর তিনি পাশের দেশে গিয়ে খুন হন। এখন পর্যন্ত তার লাশটিও পাওয়া যায়নি। তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়।

রুহুল কবির রিজভী বলেন, মানুষের পকেট কেটে অনাহারে রেখে আওয়ামী লীগ ফুর্তি করতে ভালোবাসে। ১৯৭৪ সালেও মানুষকে কলাপাতা চিবিয়ে খেতে দেখেছি৷ ওরা মানুষের হাহাকার ও খাদ্য নিয়ে রসিকতা করে। খবরের কাগজে পড়ছি কোনো রকমে টিকে থাকার জন্য মা তার সন্তানকেও বিক্রি করে দিচ্ছেন।

বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুইঁয়া বলেন, জিয়াউর রহমান ছিলেন মহান স্বাধীনতার ঘোষক ও বহু দলীয় গনতন্ত্রের প্রবর্তক। তিনি সেদিন যদি দেশের স্বাধীনতা ঘোষণা না দিত তাহলে এত তাড়াতাড়ি দেশ স্বাধীন হতো কিনা তা সন্দেহ ছিল। তিনি বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি থেকে স্বনির্ভর বাংলাদেশ বানিয়েছিলেন।

তিনি আরও বলেন, শহীদ জিয়ার আদর্শকে লালন করে এ দুঃশাসনের পতন ঘটানো হবে। সরকার হটাতে সামনে যে কর্মসূচি আসবে আপনারা সঠিকভাবে দায়িত্ব পালন করেন তাহলে সরকারের পতন হবে। ২০২৪ সালেই এ সরকারের পতন ঘটবে বলেও মন্তব্য করেন তিনি।

উপজলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক আব্দুল ওয়াদুদ মুন্সির সভাপতিত্বে ও সদস্য সচিব আজহারুল ইসলাম শাহীনের পরিচালনায় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ রফিকুল ইসলাম, সহ আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জয়নাল আবেদীন মেজবাহ, নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম, মাহবুবুল ইসলাম, এমরামুজ্জান বিপ্লব, সালাউদ্দিন শিশির, শেখ শামীম, কৃষক দলের যুগ্ম সম্পাদক কৃষিবিদ মেহেদী হাসান পলাশ, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহবায়ক আক্তারুজ্জামান সরকার ও সদস্য সচিব এ এফ এম তারেক মুন্সি, বিএনপি নেতা ইমতিয়াজ আহমেদ বকুল, যুবদল নেতা ওমর ফারুক কাওসার, জাকির হোসেন প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ